এক সিঙাড়ার ওজন ৩ কেজি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪২ এএম, ১ মে ২০২২ রবিবার
ফাইল ছবি
বাঙালির খাবারের ঐতিহ্যের সঙ্গে সিঙাড়া কবে থেকে যুক্ত হয়েছে তার সঠিক ইতিহাস নেই। আলুর পুর ভরা তিন কোণা ময়দার কোটিং ডুবো তেলে মচমচে করে ভাজা। ভেতরটা ঝাল ঝাল নরম আলুর পুর। শুধু বাঙালির কাছেই নয়, বিশ্বের অনেক দেশে জনপ্রিয় এ খাবার। সাধারণত নাস্তায় সিঙাড়া খাওয়ার চল বেশি। চায়ের সঙ্গে কিংবা বন্ধুদের আড্ডায় সিঙাড়ার জুড়ি মেলা ভার।
তবে স্থানভেদে সিঙাড়াকে সামোসা বা সমুচা বলেও ডাকা হয়। ছোট-বড় সবার পছন্দের তালিকায় রয়েছে খাবারটি। সস, পেঁয়াজ-মরিচের সালাদ বা যে কোনো কিছুর সঙ্গে একেবারে পারফেক্ট কম্বিনিশন। তবে আপনার দেখা একেকটি সিঙাড়ার ওজন কতটুকু হতে পারে? হাতের মুঠোর সাইজ। কোথাও কোথাও মিনি সিঙাড়াও পাওয়া যায়।
রাস্তা দিয়ে যাওয়ার সময় পাশের দোকানে চোখ পড়তেই যদি বিশাল এক সিঙাড়া দেখতে পান। তাহলে কি করবেন? চোখের ভুল ভেবে এগিয়ে যাবেন নিশ্চয়ই। তবে যদি দ্বিতীয়বার পরোখ করে দেখতে যান তাহলে এক নতুন আবিষ্কারের সাক্ষী হতে পারবেন। এমনই এক বিশাল সাইজের সিঙাড়া বানিয়ে চমকে দিয়েছেন ভারতের গাজিয়াবাদের একটি স্ট্রিটফুডের দোকানি। যে সিঙাড়ার ওজন ৩ কেজি।
এই সিঙাড়া বানানোর পরই তা জনপ্রিয় হয়ে ওঠে সবার কাছে। এরপর ওই দোকানি আরও একটি অভিনব উপায় বের করেন। শুরু করেন প্রতিযোগিতা। হ্যাঁ, এ বিশাল সাইজ সিঙাড়া খেয়ে শেষ করতে হবে প্রতিযোগীকে। তাও মাত্র ৫ মিনিটে। বিজয়ীর জন্য পুরস্কারও রেখেছেন তিনি।
পাঁচ মিনিট বা তার কম সময়ে যে সিঙাড়া শেষ করতে পারবে, তাকে ১১ হাজার টাকা পুরস্কার হিসেবে দেওয়া হবে। এরই মধ্যে সেই চ্যালেঞ্জ নিয়ে ফেলেছেন গৌরব খান্না নামের এক যুবক। গৌরব ৩ কেজি ওজনের বিরাট সিঙাড়া খেতে সময় নিয়েছেন ৪ মিনিট ৫১ সেকেন্ড।
একেকটি জায়ান্ট সিঙাড়ার দাম রাখা হয়েছে ৫০০ টাকা। গৌরব ১১ হাজার টাকা পুরস্কার জিতে সাড়ে ১০ হাজার টাকা পকেটে নিয়ে ঘরে ফিরেছেন। সেইসঙ্গে সোশ্যাল মিডিয়ায় হিরো হয়ে গেছেন রাতারাতি।
নতুন কিছু করার তাগিদেই ৩ কেজি ওজনের অভিনব সিঙাড়া তৈরি করেন ওই দোকানি। তবে এ খবর প্রকাশ্যে আসে ইউটিউবের মাধ্যমে। একজন ফুডব্লগারের হাত ধরে। বিশালাকায় এ সিঙাড়ার ছবি ছড়িয়ে দেওয়ার নেপথ্যে ‘ফুডি বিশাল’ নামের চ্যানেলের বিশাল।
বিশালই গাজিয়াবাদের ওই স্ট্রিটফুডের দোকানের বিশাল সিঙাড়া বানানোর ভিডিও করে তা ছড়িয়ে দেয় নেট দুনিয়ায়। তারপরই শুরু হয় হইচই।
সূত্র: এনডিটিভি ফুড
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন


