ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ২৩:৩৯:৪০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১ ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী

এক হয়ে করোনার বিরুদ্ধে লড়াইয়ের আহবান সোনিয়ার

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৪৮ পিএম, ১৪ এপ্রিল ২০২০ মঙ্গলবার

এক হয়ে করোনার বিরুদ্ধে লড়াইয়ের আহবান সোনিয়ার

এক হয়ে করোনার বিরুদ্ধে লড়াইয়ের আহবান সোনিয়ার

একজোট হয়ে মহামারির বিরুদ্ধে লড়াই করার চেয়ে বড় দেশপ্রেম এই সময় আর কিছু হতে পারে না। দেশে করোনা আক্রান্তের সংখ্যা যখন ১০ হাজার পেরিয়ে গেছে, সেইসময় দেশবাসীর উদ্দেশে এমনই বার্তা দিলেন ভারতিয় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী।

পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই সামনে থেকে যারা করোনা আক্রান্তদের সেবা করে চলেছেন, তাদের ভূয়সী প্রশংসাও করেন তিনি।

আজ মঙ্গলবার সকালে জাতির উদ্দেশে ভাষণে ৩ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানোর কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

তার আগে দেশবাসীর উদ্দেশে ভিডিয়ো বার্তায় সোনিয়া বলেন, প্রাথমিক সুরক্ষাটুকু না থাকা সত্ত্বেও করোনার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন কিছু মানুষ। নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই করোনা আক্রান্তদের সেবা করেছেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং স্বেচ্ছাসেবকরা। এ ভাবে একজোট হয়ে করোনার বিরুদ্ধে লড়াই করার চেয়ে বড় দেশপ্রেম আর কী হতে পারে?’

এই দুঃসময়ে পুলিশ, স্বাস্থ্যকর্মী এবং পরিচ্ছন্নকর্মীদের সবরকম সহযোগিতা করতে হবে বলে মন্তব্য করেন সোনিয়া।

তিনি বলেন, লকডাউন সফল করতে পুলিশ এবং জওয়ানরা কাজ করে চলেছেন। প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী ছাড়া কাজ করছেন সাফাই কর্মীরা। জরুরি পরিষেবা যাতে চালু থাকে, তার জন্য সরকারি আধিকারিকরাও পরিশ্রম করে চলেছেন। আমরা তাদের সহযোগিতা না করলে, ওদের সুষ্ঠভাবে কাজ করতে সমস্যা হবে। বেশ কিছু জায়গা থেকে চিকিৎসকদের হেনস্থা হওয়ার খবর মিলেছে। এটা অন্যায়। আমাদের সংস্কৃতির পরিপন্থী। করোনার বিরুদ্ধে লড়াইয়ে ওদের সহযোগিতা করতে হবে আমাদের।