একই সঙ্গে মা-মেয়ের স্নাতক ডিগ্রি
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১১:১৮ পিএম, ৫ মে ২০১৮ শনিবার
সৌদি আরবের এক মধ্যবয়সী নারী নিজের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন করেছেন। সালেহা আসসিরি নামের ওই নারী স্থানীয় এক বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে স্নাতক ডিগ্রি নিয়েছেন।
সবচেয়ে মজার কথা হচ্ছে, তার মেয়ে মারামও মায়ের সঙ্গে এবার একই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন। হাইস্কুল শেষ করার আগেই বিয়ে হয়ে যায় সালেহার।
কিন্তু তার স্বপ্ন ছিল যেভাবেই হউক তিনি ডিগ্রি পাস করবেন। তবে কেবল স্বপ্ন দেখেই থেমে থাকেননি ওই নারী। তিনি চেষ্টাও করেছেন। অবশেষে চেষ্টার ফল মিলেছে।
সালেহা এবার কিং খালিদ বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে স্নাতক সম্পন্ন করেন। আর তার মেয়ে গ্রাজুয়েট করেন ব্যবসা বিষয়ে।
আল আরাবিয়া সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে সালেহা বলেন, নতুন করে পড়াশোনা শুরু করার পর কলেজ থেকে ডিগ্রি অর্জন করতে তাকে অনেক প্রতিবন্ধকতা মোকাবেলা করতে হয়েছে। তবে ছেলেমেয়েরা তাকে নানাভাবে সমর্থন জুগিয়েছেন। তাদের সহযোগিতায় তিনি এখন চাকরি করারও স্বপ্ন দেখছেন।
তিনি বলেন, আমি বরাবরই পড়তে ভালোবাসতাম। কিন্তু স্কুলে পড়েতে বিয়ে হয়ে যাওয়ায় পড়া ছেড়ে দিতে হয়। কিন্তু ছেলেমেয়ে হওয়ার পর আমি আবার নতুন করে পড়তে শুরু করি। কিন্তু সংসার ও ছেলেমেয়ের দেখভালের পর পড়া চালিয়ে যাওয়াটা তার জন্য সহজ ছিল না।
এক্ষেত্রে তার মা তাকে সবসময় উৎসাহ আর অনুপ্রেরণা জুগিয়েছেন। মায়ের উৎসাহে বড়মেয়ে হাইস্কুল শেষ করে কলেজে যাবার পর নতুন করে পড়াশোনা শুরু করেন সালেহা।
সালেহা বলেন, যেদিন আমি কলেজে ভর্তি হই সেইদিনটি আমার জন্য ছিল উৎসবের মত। আমার ছেলে-মেয়ে ও বন্ধুবান্ধবরা আমাকে পড়াশোনা ও কাজকর্মে অনেক সাহায্য করেছে।
তবে দুঃখের বিষয় হচ্ছে, গতবছরই জান্নতবাসী হয়েছেন সালেহার মা। সালেহা এত কষ্ট করে ডিগ্রি পাস করলেন অথচ তার মা-ই মেয়ের এ সাফল্য দেখে যেতে পারলেন না। তাই বুঝি নিজের এই আনন্দে পুরোপুরি সুখী হতে পারছেন না
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য

