ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ৭:৫৪:৫২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

একদিন

রেবেকা ইসলাম | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৮:৪২ পিএম, ১৪ জানুয়ারি ২০১৮ রবিবার

 

একদিন মৃন্ময়ী নেবেই এর প্রতিশোধ
ফুসফুসে জমে থাকা ক্রোধ
টগবগে উত্তপ্ত গাঢ় শ্বাস ----
বেরোবে সজোরে সশব্দে চারদিকে
ওই দাম্ভিক বৃক্ষের হবে পতন,
হবে মহা সর্বনাশ।

ধূলো মাখা পথে মিশে যাবে ওর
সমস্ত শেকড়বাকড়
গুড়িয়ে যাবে ওর অহংকারী শত ডাল,
বিজয়ী আনন্দের গর্বিত মহিমায়
ধূসর আকাশের বুক হবে
লালিমায় লাল।

একদিন ওর পক্ষে যাবে সব দল
সব চুলচেরা ফলাফল
প্রসারিত হবে আনন্দে বক্ষের চরাচর,
পাহাড়ের চূড়োয় পৌঁছে যাবে গরবিনী
তর্জনীর নিশানায় থেমে সংগীত
থেমে যাবে সব ঝড়।