ঢাকা, শনিবার ০৪, জুলাই ২০২৬ ২০:২০:২৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০ আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা

একদিনে রেকর্ড ৬৪৬৯ করোনা রোগী শনাক্ত, মৃত্যু ৫৯

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৫৪ পিএম, ১ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশে ক্রমেই ভয়াবহ রূপ ধারণ করছে মহামারি করোনাভাইরাস। গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৯ জন। আর একই সময়ে শনাক্ত হয়েছে রের্কড ৬ হাজার ৪৬৯ জন। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর এত বেশি সংখ্যক রোগী আর শনাক্ত হয়নি।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৬ লাখ ১৭ হাজার ৭৬৪ জনে। আর গত এক দিনে মারা যাওয়া ৫৯ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট ৯ হাজার ১০৫ জনের মৃত্যু হল।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে গত এক দিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ২ হাজার ৫৩৯ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন । তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৫ লাখ ৪৪ হাজার ৯৩৮ জন হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ২৮ হাজার ১৯৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ২২ দশমিক ৯৪ শতাংশ।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের ঘোষণা আসে। দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তির মৃত্যুর ঘোষণা আসে ১৮ মার্চ।

-জেডসি

 

এই বিভাগের জনপ্রিয়