একমাস পেছালো কলকাতা আন্তর্জাতিক বইমেলা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪১ এএম, ১৮ জানুয়ারি ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
প্রায় একমাস পিছিয়ে গেল কলকাতা আন্তর্জাতিক বইমেলা। ৩১ জানুয়ারি থেকে নয়, আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে সল্টলেক সেন্ট্রাল পার্কে শুরু হবে বইমেলা।
পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনার ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড। তবে নতুন সূচি অনুযায়ী বইমেলা কতদিন চলবে, তা এখনও ঠিক হয়নি বলেই মেলার আয়োজকের পক্ষ থেকে জানানো হয়েছে।
রাজ্যের বর্তমান করোনা পরিস্থিতির মধ্যে বইমেলার ভবিষ্যৎ নিয়ে গত কয়েকদিন ধরেই জনমনে প্রশ্ন তৈরি হয়েছিল। কারণ একই কারণে স্থগিত রাখতে হয়েছে কলকাতা চলচ্চিত্র উৎসব। গঙ্গাসাগর মেলা নিয়েও আইনি জটিলতা তৈরি হয়েছিল।
যদিও, রাজ্যের পক্ষ থেকে জারি করা সর্বশেষ বিধিনিষেধে খোলামেলা পরিবেশে মেলার আয়োজনে ছাড়পত্র দেওয়া হয়েছিল। তবে বইমেলায় যে বিপুল জনসমাগম হয়, তাতে এই মুহূর্তে মেলা পিছিয়ে দেওয়াই সঠিক বলে মনে করছে রাজ্য প্রশাসন।
প্রথমে ঘোষিত সূচি অনুযায়ী, ৩১ জানুয়ারি শুরু হয়ে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত বইমেলা চলার কথা ছিল। কিন্তু সোমবার (১৭ জানুয়ারি) মেলা শুরুর নতুন দিন ঘোষণা করা হলেও তা কতদিন চলবে, সেই তথ্য জানানো হয়নি। পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় জানিয়েছেন, প্রশাসনের সঙ্গে আলোচনা করেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
সূত্র : নিউজ১৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০




