ঢাকা, বুধবার ০১, জুলাই ২০২৬ ৪:০৮:২৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন রাজশাহীর গৃহবধূ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০০ পিএম, ৯ জানুয়ারি ২০১৯ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজশাহী মহানগরীর একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মধ্য দিয়ে একই সঙ্গে চার সন্তানের জন্ম দিলেন এক গৃহবধূ। মঙ্গলবার বিকালে ওই সন্তানদের জন্ম দেন নাজনিন নাহার (২৮)। চার সন্তানের মধ্যে দু’টি ছেলে এবং দু’টি মেয়ে।

নাজনিন নাহার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহাডাঙা এলাকার মামুনুর রশিদের স্ত্রী।

মামুনুর রশিদ জানান, সোমবার তার স্ত্রী নাজনিন নাহারকে রাজশাহী মহানগরীর মাদারল্যান্ড ইনফার্টিলিটি সেন্টার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গাইনী চিকিৎসক ফাতেমা সিদ্দিকা মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে ওই গৃহবধূর অস্ত্রোপচার করেন। মামুনুর রশিদ স্থানীয় একটি অটো রাইস মিলে চাকরি করেন। জন্মের সময় শিশু চারটির মধ্যে ছেলে শিশু দুইটির ওজন আড়াই পাউন্ড ও মেয়ে শিশু দুইটির ওজন ২ পাউন্ড।

শিশু চারটির দাদা মনসুর রহমান, এক সঙ্গে চার অতিথি আসায় তার খুশির শেষ নেই। নতুন অতিথিদের পেয়ে তারা সবাই বেশ খুশি। বর্তমানে মা এবং সন্তানরা সুস্থ আছেন বলে জানিয়েছেন মাদারল্যান্ড ইনফার্টিলিট কর্তৃপক্ষ।

-জেডসি