ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ৩:১৬:০৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয় এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী

একসঙ্গে ৬ সন্তানের জন্ম, দেড় ঘণ্টা পর মারা গেল সবাই

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪২ এএম, ২১ ডিসেম্বর ২০২২ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চট্টগ্রামে তাসলিমা আক্তার নামে এক গৃহবধূ একসঙ্গে ছয় সন্তানের জন্ম দিয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার সেবা ক্লিনিক ও নার্সিং হোমে তিনি সন্তানদের জন্ম দেন। তবে জন্মের দেড় ঘণ্টা পর নবজাতকদের মৃত্যু হয়।

হাসপাতালের গাইনি চিকিৎসক ডা. উম্মে ফাতেমা তুজ জোহরা বলেন, ‘তাসলিমা আক্তার গর্ভধারণের সাড়ে তিন মাস থেকে আমার তত্ত্বাবধানে ছিলেন। সাড়ে ৫ মাসের সময় তিনি জরায়ুর সমস্যা নিয়ে আসেন। পরীক্ষা করে একেক সন্তানের পজিশন একেক রকম পাওয়া যায়। এ কারণে জরুরি ভিত্তিতে ডেলিভারির সিদ্ধান্ত নিতে হয়।’

তিনি আরও বলেন, অপরিণত হওয়ায় মাত্র দেড় ঘণ্টা জীবিত থাকার পর ছয় নবজাতকের মৃত্যু হয়। এর মধ্যে চারটি ছেলে ও দুটি মেয়ে ছিল। তাদের ওজন ৩৫০ থেকে ৬৫০ গ্রামের মধ্যে ছিল। তবে তাদের মা সুস্থ রয়েছেন।

তাসলিমা আক্তার বলেন, ‘আমি কল্পনাও করিনি এমন কিছু ঘটবে। সবই আল্লাহর ইচ্ছা।’

তসলিমা ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রবাসী জাহাঙ্গীর আলমের স্ত্রী।