ঢাকা, শুক্রবার ২০, মার্চ ২০২৬ ১২:২৮:৪৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান

একাদশ শ্রেণিতে ভর্তি শুরু হচ্ছে আজ

নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২৯ এএম, ২২ জানুয়ারি ২০২৩ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

একাদশ শ্রেণিতে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি শুরু হচ্ছে আজ রোববার। যা চলবে আগামী (বৃহস্পতিবার ২৬ জানুয়ারি) পর্যন্ত। আর একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে আগামী ১ ফেব্রুয়ারি থেকে।

ভর্তির নির্দেশনায় বলা হয়, কলেজ-মাদ্রাসায় একাদশে ভর্তির সময় শিক্ষার্থীদের এসএসসির ট্রান্সক্রিপ্টের মূল কপির পরিবর্তে অনলাইন কপি জমা নিতে প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দেয়া হয়েছে। তবে, প্রয়োজনে শিক্ষার্থীদের এসএসসির অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন কার্ড জমা নিতে পারবে কলেজগুলো। শিক্ষার্থীরা মূল ট্রান্সক্রিপ্ট কলেজে জমা দিলে তাদের অ্যাডমিট ও রেজিস্ট্রেশন কার্য ফেরত দিতে হবে।

একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কলেজভিত্তিক তালিকা শনিবার (২১ জানুয়ারি) একাদশ শ্রেণিতে ভর্তি ওয়েবসাইটের (www.xiclassadmission.gov.bd) কলেজ প্যানেলে প্রকাশ করা হয়। কলেজের ইআইআইএন ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে কলেজ কর্তৃপক্ষকে ওই তালিকা ডাউনলোড করতে পারবে।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বোর্ড কর্তৃক অনলাইনে দেয়া শিক্ষার্থীদের তালিকা অনুযায়ী ভর্তি করতে হবে। তালিকার বাইরের কোনো শিক্ষার্থীকে ভর্তি করা যাবে না।

উল্লেখ্য, একাদশ শ্রেণিতে ভর্তি হতে তিন ধাপে আবেদন গ্রহণ ও শিক্ষার্থী নির্বাচন করা হয়েছে।