ঢাকা, রবিবার ২২, মার্চ ২০২৬ ৪:৪০:১২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব

একাদশে ভর্তির আবেদন শুরু ৫ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৩৭ পিএম, ২৩ ডিসেম্বর ২০২১ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শুরু হবে আগামী ৫ জানুয়ারি। আবেদন প্রক্রিয়া চলবে ২২ জানুয়ারি পর্যন্ত। এরপর তিন ধাপে ফল প্রকাশ ও ভর্তি সম্পন্ন করা হবে। ভর্তিপ্রক্রিয়া শেষে আগামী ২ মার্চ থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু করা হবে।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে শিক্ষা মন্ত্রণালয়ের এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভা সূত্রে জানা গেছে, এবার একাদশ শ্রেণির আবেদনের ফল তিনটি ধাপে প্রকাশ করা হবে। প্রথম ধাপে ফল প্রকাশ করা হবে ১৯ ফেব্রুয়ারি। সর্বশেষ ফল প্রকাশ করা হবে ২৪ ফেব্রুয়ারি। ফলে ২৮ ফেব্রুয়ারির মধ্যেই ভর্তির সব প্রক্রিয়া শেষ হবে।

৫ জানুয়ারি ভর্তির আবেদন শুরুর আগেই এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। প্রধানমন্ত্রী দেশে ফেরার পর এ পরীক্ষার ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হবে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

তবে শিক্ষাবোর্ডগুলো আগামী ২৯ অথবা ৩১ ডিসেম্বরে ফল প্রকাশের সব প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা।

এদিকে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, একাদশের ভর্তি নীতিমালা চূড়ান্ত অনুমোদনে আগামী রোববার (২৬ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট ফাইল পাঠাবে ঢাকা শিক্ষাবোর্ড। নীতিমালায় এবারও ‘শিক্ষা মন্ত্রণালয়’ নামে একটি কোটায় ২ শতাংশ শিক্ষার্থী ভর্তির বিধান যুক্ত করা হয়েছি। শিক্ষামন্ত্রীর আপত্তিতে তা বাতিল হয়ে গেছে।


এবার যে কোনো বয়সের শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তি হতে পারবে। এজন্য উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি পাস করা শিক্ষার্থীদের ২২ বছরের শর্ত তুলে দেওয়া হয়েছে। সাধারণ ও কারিগরি এবং মাদরাসা শিক্ষাবোর্ডের ২০১৯ সালের আগে পাস করা শিক্ষার্থীরা সংশ্লিষ্ট বোর্ডের অনুমতি নিয়ে ভর্তি হতে পারবে।

এছাড়া ২০১৯-২০২১ সালের মধ্যে পাস করা শিক্ষার্থীরাও একাদশে ভর্তি হতে পারবে। ভর্তির জন্য অনলাইন আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা।

অন্যদিকে যথারীতি চার্চ পরিচালিত নটর ডেম কলেজ, হলিক্রস কলেজ, সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষা গ্রহণের মাধ্যমে ভিন্নভাবে শিক্ষার্থী ভর্তি করবে।