ঢাকা, বুধবার ০৪, নভেম্বর ২০২৬ ১০:৩২:২৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিত্যপণ্যের লাগামহীন দামে দিশাহারা নিম্ন ও মধ্যবিত্তরা ঢাকায় বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ প্রাণ গেল ৪ জনের যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ফলাফলে এগিয়ে ডেমোক্র্যাটরা শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ মারুফাকে ছাড়া নারী টি-টোয়েন্টি দল

একাধিক স্বামী থাকায় নারীকে পাথর ছুড়ে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১২:৪১ পিএম, ১১ মে ২০১৮ শুক্রবার

সোমালিয়ায় জঙ্গি গোষ্ঠী আল-শাবাব পরিচালিত আদালতে এক নারীকে একাধিক স্বামী থাকার দায়ে পাথর ছুড়ে হত্যার রায় দেয়া হয়েছে। ওই নারীর নাম শুকরি আব্দুল্লাহি ওয়ারসামে।

 

তার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি পূর্ববর্তী কোন স্বামীর সঙ্গে সম্পর্ক ছিন্ন না করে পরপর ১১ বার বিয়ে করেছেন। এ খবর দিয়েছে বিবিসি।



খবরে বলা হয়, ওয়ারসামের ঘাড় পর্যন্ত মাটিতে পুঁতে তাকে পাথর ছুড়ে হত্যা করা হয়। স্থানীয়রা জানিয়েছেন, আল-শাবাবের যোদ্ধারা তাকে পাথর ছুড়েছে।

 

উল্লেখ্য, আল শাবাব শরীয়া আইনের কট্টর অনুসারী। তারা সোমালিয়ার একটি বিশাল অংশ নিয়ন্ত্রণ করে ও ক্ষমতাসীন সরকারকে উৎখাত করতে প্রায়ই রাজধানীতে হামলা চালায়।



লোওয়ার শাবেল অঞ্চলের জন্য নিযুক্ত আল-শাবাবের গভর্নর মোহাম্মদ আবু ওসামা বলেন, শুকরি আব্দুল্লাহি ও তার নয় স্বামীকে আদালতে হাজির করা হয়। এর মধ্যে তার বৈধ স্বামীও ছিলেন। তাদের প্রত্যেকেই তাকে নিজের স্ত্রী বলে দাবি করেন।



আল-শাবাবের এক সংবাদ-ভিত্তিক সাইটে বলা হয়েছে, ওয়ারসামে আদালতে তার দোষ স্বীকার করে নেন।

এই বিভাগের জনপ্রিয়