একুশে বইমেলার জন্য ৬ শতাধিক স্টল বরাদ্দ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫১ এএম, ১২ জানুয়ারি ২০১৯ শনিবার
ফাইল ছবি
অমর একুশে গ্রন্থমেলা-২০১৯ এ অংশ নেয়ার জন্য ৬ শতাধিক স্টল বরাদ্দ দেয়া হয়েছে। এর মধ্যেকার রয়েছে ৪২টি প্যাভিলিয়ন। দেশের বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানকে এ সব স্টল বরাদ্দ দেয়া হয়।
মেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমির পক্ষ থেকে এ সব স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দ দেয়া হয়। অতীতের মতো বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং সোহরাওয়ার্দী উদ্যানেই মাসব্যাপী এই মেলার আয়োজন করা হচ্ছে।
এবারের মেলার মূল থিম ‘বিজয় : ১৯৫২ থেকে ১৯৭১ এবং নবপর্যায়’। আগামী ১ ফ্রেুব্রুয়ারি বিকেল তিনটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করবেন। মেলা চলবে পুরো ফেব্রুয়ারি মাস।
বাংলা একাডেমির পরিচালক ও অমর একুশে গ্রন্থমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ড. জালাল আহমেদ এ সব তথ্য জানান।
তিনি জানান , এবারের মেলার মূল থিম নির্ধারণ করা হয়েছে বাঙালির বিজয়কে উপলক্ষ্য করে। বিজয়ের পঞ্চাশ বছরকে সামনে রেখে এই বিয়ষকে মূল থিম হিসেবে গ্রহণ করা হয়েছে। মেলার মূল মঞ্চে এ বিষয়কে ধারণ করে ধারাবাহিক সেমিনার অনুষ্ঠিত হবে। এতে মহান মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক, মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সংগঠকরা অংশ নেবেন।
মেলায় অংশ নেয়ার জন্য দেশের প্রকাশনা সংস্থাগুলোকে বিভিন্ন মানের মোট ৬ শতাধিক স্টল বরাদ্দ দেয়া হয়েছে। বরাদ্দ দেয়া হয়েছে বিভিন্ন মানের মোট ৪২টি প্যাভিলিয়ন। বড় প্যাভিলিয়ন ১০টি, ৬ ইউনিটের প্যাভিলিয়ন ১৩টি এবং ৪ ইউনিটের প্যাভিলিয়ন বরাদ্দ পেয়েছে ১৯টি। এ সব স্টল ও প্যাভিলিয়ন থাকবে সোহরাওয়ার্দী উদ্যানে। অন্যদিকে একাডেমির ভেতরে সরকারী ও বেসরকারী বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের ১০০ স্টল থাকবে।
বাংলা একাডেমি ঘুরে দেখা গেছে, একাডেমির ভেতরে স্টলের কাঠামো ও মূলমঞ্চের কাজ অনেকটা সম্পন্ন হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানে স্টল স্থাপনের উপকরণ এনে রাখা হয়েছে সেখানে একাডেমির লোকজন স্টল নির্মাণের প্রাথমিক কাজ করছেন সারাক্ষণ।
ড. জালাল আহেমদ জানান, এবারের মেলার বিশেষ আকর্ষণ হচ্ছে, সোহরাওয়ার্দী উদ্যানের বিজয় স্তম্ভ, গ্লাস টাওয়ারসহ পুরো বিজয়ের পুরো আঙ্গিনা মেলার সাথে যুক্ত করা হয়েছে। এর ফলে দর্শনার্থীরা মেলা উপভোগের পাশাপাশি বিজয় স্তম্ভও প্রত্যক্ষ করতে পারবেন।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০




