এখনই কোর্টে ফেরা হচ্ছে না সানিয়ার
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০২:৩৮ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০১৮ সোমবার
হাঁটুর চোটে গত বছর অক্টোবর থেকে কোর্টের বাইরে রয়েছেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা৷ চলতি মওশুমের অস্ট্রেলিয়ান ওপেন থেকে সরে দাঁড়াতে হয়েছিল এই চোটের জন্যই৷ আশা করা গিয়েছিল ফরাসি ওপেনের আগেই চোট সারিয়ে পেশাদার সার্কিটে ফিরে আসতে পারবেন৷ তবে সেই সম্ভাবনাও ক্রমশ কমছে ৷ এক টেনিস প্রোগামে যোগ দিয়ে সানিয়া নিজেই জানালেন, আরও অন্তত দু’মাস সময় লাগবে তার চোট সারিয়ে কোর্টে ফিরতে৷
দু’মাস পরেও যে প্রতিযোগীতামূলক টেনিসে ফিরে আসতে পারবেন, তারও কোনও নিশ্চয়তা নেই৷ ছ’বারের গ্র্যান্ড স্ল্যামজয়ীর কথায় সেই ইঙ্গিত পাওয়া যায়৷ তিনি বলেন, ‘চোট সারতে আরও দু’মাস সময় লাগবে৷ অন্তত দু’মাস কোর্টের বাইরে থাকতেই হবে৷ অস্ত্রোপচার করলেও পুরোপুরি সুস্থ হয়ে উঠব, এমন কোনও নিশ্চয়তা নেই৷ বিষয়টা যন্ত্রণার সঙ্গে আপোশ করার৷ আমাকে সেটা করতেই হবে৷’
সানিয়া আরও জানান যে, চোট সারানোর প্রক্রিয়া মেনে নেওয়া গেলেও আবশ্যক বিশ্রামের প্রসঙ্গটাই বেশি হতাশার৷ সানিয়ার কথায়, ‘মানসিক দিকটার সঙ্গে মানিয়ে নেওয়া খুবই কঠিন৷ ঘরে বসে অস্ট্রেলিয়ান ওপেন দেখছি, অথচ আমি খেলছি না, এই বিষয়টাই হতাশার৷ আসলে বিশ্রাম নেওয়ার বাধ্যবাধকতা মেনে নেওয়া কঠিন৷ কেউ স্বেচ্ছায় অবসর নিলে প্রসঙ্গ আলাদা হতে পারে, তবে চোটের জন্য বাধ্য হয়ে খেলা থেকে দূরে থাকা কঠিন৷’
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা




