এখনও চলছে টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ কার্যক্রম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৬ পিএম, ১৬ অক্টোবর ২০২২ রবিবার
ফাইল ছবি
করোনা রোধে এখনও টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ কার্যক্রম চলছে। এখন পর্যন্ত প্রথম ডোজ নিয়েছেন ১৩ কোটি ৪৭ লাখ ১৬ হাজার ২৯২ জন। এছাড়া দুই ডোজ টিকার আওতায় এসেছেন ১২ কোটি ৩৮ লাখ ৯৬ হাজার ২৫১ জন মানুষ। আর বুস্টার ডোজ নিয়েছে ৫ কোটি ৭২ লাখ ৩৪ হাজার ৩৯৫ জন।
যদিও বিশেষ ক্যাম্পেইনের পর এই দুই ডোজ আর পাওয়া যাবে না বলে জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী। এদিকে, স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, দেশে গত একদিনে টিকার প্রথম ডোজ নিয়েছেন লক্ষাধিক মানুষ। অধিদপ্তর সূত্র বলছে, যৌক্তিক কারণে কেউ টিকা থেকে বাদ পড়লে, তাদের জন্য টিকার ব্যবস্থা রয়েছে। টিকা নিতে আসলে কাউকে ফিরিয়ে দেওয়া হবে না।
স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন শাখার পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে এক লাখ ১৭ হাজার ৪৬০ জনকে। দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১২ হাজার ৮১০ জনকে। এছাড়াও বুস্টার ডোজ টিকা পেয়েছেন ৪৫ হাজার ৫৬০ জন। এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের টিকা।
স্বাস্থ্য অধিদপ্তরের টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক বলেন, টিকা ক্যাম্পেইনে আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি। এখনও টিকা কেন্দ্রগুলোতে প্রচুর মানুষ আসছে। টিকার ব্যাপারে দিন দিন মানুষের মধ্যে আগ্রহ বাড়ছে।
তিনি বলেন, যৌক্তিক কারণে কেউ টিকা থেকে বাদ পড়ে থাকলে তাদের জন্য টিকার ব্যবস্থা আছে। আমরা হয়তো আর কোনো ক্যাম্পেইনের আয়োজন করবো না। তবে বাদ পড়া ব্যক্তিরা হাসপাতালের নির্দিষ্ট কেন্দ্র থেকে টিকা নিতে পারবেন। এমনকি এখন যারা প্রথম ডোজ নিচ্ছে, তাদের জন্য দ্বিতীয় ডোজ সংরক্ষিত থাকবে।
প্রসঙ্গত, দেশে করোনা টিকার নিবন্ধন শুরু হয় গত ২৭ জানুয়ারি। ৭ ফেব্রুয়ারি থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়। বর্তমানে ৫ বছর বয়সী যেকোনো মানুষ এখন টিকা নিতে পারছেন।
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার



