এখনও জমেনি ঈদ বাজার, বন্যার কারণে বিক্রি কম হওয়ার ‘শঙ্কা’
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:২৩ পিএম, ১ জুলাই ২০২২ শুক্রবার
ফাইল ছবি
মোস্তাফিজুর রহমান পুরান ঢাকার বাসিন্দা। ঈদুল আজহায় পরিবারের কাউকে কেনাকাটা করে দেবেন না বলে ঠিক করেছেন। পরিবারের বড়রা বিষয়টি মেনে নিলেও ছোটরা মানতে নারাজ। ঈদ বলে কথা। নতুন জামা না হলে কী চলে। শেষ অবদি ছোট ছেলেকে কিনে দিতে হলো পাঞ্জাবি। রাজধানীর মিরপুর রোডের প্রিয়াঙ্গন শপিং সেন্টারের একটি পাঞ্জাবির দোকানের সঙ্গে কথা হয় মোস্তাফিজের।
মোস্তাফিজ বলেন, রোজার ঈদে পরিবারের সবার জন্য ভালো করেই শপিং করেছি। আগেই বলে দিয়েছি, কোরবারির ঈদে গরুতেই বেতনের সব চলে যাবে। কারও জন্য কেনাকাটা করা যাবে না। বড়দের বোঝানো গেলেও ছোটদের বোঝানো যায় না। ছোট ছেলেটা গত কয়েকদিন ধরে ঈদের নতুন পাঞ্জাবি-পাঞ্জাবি বলে পাগল করে দিচ্ছে। ওর জন্য পাঞ্জাবি কিনতে মার্কেটে আসা লাগল।
দেশের আকাশে বৃহস্পতিবার পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ১০ জুলাই কোরবানির ঈদ উদযাপিত হবে। অর্থাৎ ঈদের আর মাত্র নয়দিন বাকি। সাধারণত বাংলাদেশে ঈদুল ফিতরে জামা-কাপড়ের কেনাকাটার ধুম থাকে। সেই অর্থে কোরবারির ঈদে কেনাকাটা অনেক কম থাকে। মূলত, কোরবানির পশু ক্রয়ে অর্থের বড় একটা অংশ বরাদ্দ রাখতে হয়। তবে কোরবানির ঈদে একেবারে কেনাকাটা হয় না সেটা কিন্তু নয়।
রাজধানীর নিউ মার্কেট এলাকার কয়েকটি শপিং মল সরেজমিন ঘুরে দেখা গেছে, ঈদ কেনাকাটা কিছুটা হলেও শুরু হয়েছে। তবে সেই অর্থে ঈদের কেনাকাটা শুরু হয়নি। মার্কেটগুলোতে যে পরিমাণ ক্রেতা রয়েছে, এটা স্বাভাবিক সময়েও চেয়ে বেশি নয়। ঈদের কেনাকাটা করতে আসা ক্রেতাদের ভিড় না থাকায় অনেক দোকানি অবসর সময় পার করছেন। অনেক দোকোনে বিশাল ছাড়ের ব্যবস্থা করার পরও এখনও ক্রেতা না ভেড়ায় মন ভালো নেই বিক্রেতাদের।
নিউ সুপার মার্কেট, জাহান ম্যানশন, প্রিয়াঙ্গন শপিং সেন্টার, চন্দ্রিমা সুপার মার্কেট ও আলপনা প্লাজা ঘুরে দেখা গেছে, ছেলেদের বাহারি ধরনের পাঞ্জাবির পসরা সাজানো। গরমের সময়ে ঈদ হওয়ায় আরামদায়ক কাপড় নির্বাচনে জোর দেওয়া হয়েছে। বিশেষ করে লিনেন, সুতি, রেমি কটন, ফাইন কটনের পাঞ্জাবি বেশি দেখা গেছে। রং বিবেচনায় সাদা, হালকা সাদা, ছাই, লালচে, নেভি ব্লু ও বেগুনির প্রাধান্য বেশি। এছাড়া এবারও ঈদের চলতি ধারায় আছে কাবলি ও কটি।
মোনালিসা ফ্যাশন হাউজে কথা হয় হিরনের সঙ্গে। বিশ্ববিদ্যালয়পডুয়া হিরন জানায়, তার দেশের বাড়ি কুমিল্লা। বাড়ি যাবার আগে পরিবারের জন্য কিছু কেনাকাটা করতে এসেছেন তিনি।
এখনও শপিং মলগুলোতে ক্রেতাদের না ভেড়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা দেশের বন্যা পরিস্থিতি সামনে আনছেন। তা ছাড়া এখনও বেশিরভাগ অফিসে বেতন কিংবা বোনাস না পাওয়াকে দ্বিতীয় কারণ হিসেবে দেখছেন তারা।
আলপনা প্লাজায় পাঞ্জাবি বিক্রেতা মোহাম্মদ স্বপন জানান, আমাদের এখানে পাঞ্জাবি, শেরওয়ানি, কাবলি, সুলতানি কাবলি রয়েছে বড়দের। ছোটদেরও পাঞ্জাবি ও শেরওয়ানি রয়েছে। গত বছর কোরবানিতে দেখা গেছে ১০ থেকে ১৫ দিন আগ থেকে ঈদের একটা কেনাকাটা থাকত। এবার একটু কম। মানুষের আর্থিক অবস্থা খারাপ। দেশের অনেক জায়গায় বন্যা গেল। ১ জুলাইয়ের (শুক্রবার) পর থেকে আশা করি বিক্রিটা বাড়বে।
বিক্রেতাদের দেওয়া তথ্য বলছে, কোরবানির ঈদ মাথায় রেখে কিছুটা কম বাজেটের পাঞ্জাবি তোলা হয়েছে। এসব শপিং মলে বড়দের ৮০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১০ হাজার টাকার পাঞ্জাবি তোলা হয়েছে। শেরওয়ানি তোলা হয়েছে দেড় হাজার থেকে শুরু করে ১৫ হাজার টাকা পযন্ত। আর বাচ্চাদের পাঞ্জাবি ও শেরওয়ানি পাওয়া যাচ্ছে ৫০০ থেকে শুরু করে ২ হাজার টাকা পর্যন্ত।
জাহান ম্যানশনে মোনালিসা ফ্যাশন হাউজের স্বত্বাধিকারী মো. রবি বলেন, বেচাকেনা কম। এটা হলো ভিআইপি এলাকা। এখানে কাস্টমার নামে আসরের নামাজের পর। কিন্তু রাত ৮টার মধ্যে দোকান বন্ধ করে দিতে হয়। কালকে থেকে ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। কাস্টমার কালকে থেকে বাড়তে পারে।
বিশ্বব্যাপী মূল্যবৃদ্ধিজনিত পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে রাত আটটার পর সারা দেশে দোকান, শপিংমল, মার্কেট, বিপণিবিতান ও কাঁচাবাজার বন্ধ রাখতে হচ্ছে। প্রায় ১৩ দিন সরকারের এ নির্দেশনা চলছে। তবে ঈদকে কেন্দ্র করে আজ থেকে শুক্রবার (১ জুলাই) থেকে দুই ঘণ্টা সময় বাড়িয়ে রাত ১০টা করা হয়েছে।
- টেক্সট-ছবি থেকে থ্রি-ডি দুনিয়া বানাবে গুগলের নতুন এআই
- অনিয়মের বিরুদ্ধে ভোটের মাধ্যমে জবাব দেবে জনগণ: তাসলিমা
- নির্বাচনী ইশতেহার প্রকাশ করলেন তাসনিম জারা
- কুয়াশা ও তাপমাত্রা নিয়ে নতুন তথ্য জানা গেল
- নির্বাচনী প্রচারণায় কোকোর স্ত্রী শামিলা রহমান সিঁথি
- ফের বাড়লো সোনার দাম, প্রতি ভরি ২ লাখ ৬০ হাজার টাকা
- জাইমা রহমানকে সামনে আনা বিএনপির কৌশল
- আজ খুবই অস্বাস্থ্যকর রাজধানীর বাতাস
- বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি
- ৬ চ্যালেঞ্জের মুখে পড়বে নির্বাচিত সরকার
- ইসির ‘দায়িত্বহীনতায়’ সাংবাদিকদের তথ্য ফাঁস
- ২ টাকা কমলো জ্বালানি তেলের দাম
- ‘উচ্চ সতর্কতায়’ রয়েছে ইরানি বাহিনী: সেনাপ্রধান
- নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক
- পোস্টাল ভোট রিমাইন্ডার: ব্যালট ফেরত দেয়ার সময় শিগগিরই শেষ
- পোস্টাল ভোট রিমাইন্ডার: ব্যালট ফেরত দেয়ার সময় শিগগিরই শেষ
- এমএড ডিগ্রিধারী শিক্ষকের বেতন সুবিধা বাড়ল
- স্তন ক্যানসার চিকিৎসায় ‘গেম-চেঞ্জার’ নতুন এক পরীক্ষা
- ঢাকায় রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে
- খারাপ সময়ে বুঝেছি কে আপন, কে পর: নুসরাত ফারিয়া
- ট্রফি নয়, ফুটবলার খুঁজছেন বাটলার
- নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক
- দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্য আ.লীগ নেতাদের সাক্ষাৎ
- রামেক হাসপাতালে অজ্ঞাত রোগে নারীর মৃত্যু
- মিসাইল ও প্রতিরক্ষা নিয়ে কখনো আলোচনা করবে না ইরান
- অন্তর্বর্তী সরকার: প্রতিরক্ষা ক্রয়ে বিশেষ মনোযোগ
- সাকিবকে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত চান আশরাফুল
- কলকাতায় জয়ার হাতে সেরা অভিনেত্রীর সম্মাননা
- আজ সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে যাচ্ছেন তারেক রহমান
- ভিটামিন বি১২ এর ঘাটতিতে শরীরে যেসব ক্ষতি হয়









