ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ১৭:০৫:২০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫ হাজার ৬৯ ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

এতিমদের সঙ্গে ইফতার করলেন খালেদা

আপডেট: ০৫:৫৫ পিএম, ১৯ জুন ২০১৫ শুক্রবার

30_+Khaleda+Zia_Iftar_190615_0002স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম , ঢাকা : রতিবছরের ন্যায় এবারও দলের সিনিয়র নেতাদের নিয়ে পবিত্র রমজানের প্র্রথম দিনে ওলামা-মাশায়েখ ও এতিমদের সঙ্গে ইফতার করলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় রাজধানীর নিউ ইস্কাটনের লেডিস ক্লাবে ওলামা-মাশায়েখ ও এতিমদের জন্য এ ইফতার মাহফিলের আয়োজন করেন বিএনপি প্রধান। এসময় খালেদা জিয়া শিশু এতিম শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজ-খবর নেন। ইফতারের আগে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছেলে আরাফাত রহমান কোকোর ‍আত্মার শান্তি কামনা করে এবং দেশের সমৃদ্ধি ও সাফল্য কামনা করে মোনাজাত করা হয়। ইফতারে খালেদা জিয়ার সঙ্গে অংশ নেয় রাজধানীর ফকিরাপুল জামেয়া ইসলামিয়া মাদ্রাসা, রহমাতে আলম ইসলামী মিশন, শান্তিনগর, খিলগাঁও ও তেজগাঁয়ের কয়েকটি এতিমখানা থেকে দুই শতাধিক এতিম শিশু। ওলামা-মাশায়েখদের মধ্যে ইফতারে অংশ নেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ে চেয়ারম্যান মাওলানা কামাল উদ্দিন জাফরী, বারিধারা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নূর হোসেন কাশেমী, চট্টগ্রামের পটিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোজাফ্ফর আহমেদ, ছারছিনা দরবার শরীফের ছোট হুজুর শাহ আরিফ বিল্লা সিদ্দিকী, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামী, দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে উপজেলা চেয়ারম্যান মাসুদ বিন সাঈদী, লালবাগ মাদ্রাসার প্রিন্সিপাল আবুল হাসনাত আমীনী প্রমুখ। ইফতারে বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, এম কে আনোয়ার, বেগম সারোয়ারী রহমান, ড. মঈন খান, লে. জে (অব.) মাহবুবুর রহামন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, নজরুল ইসলাম খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ তালুকদার, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ওলামা দলের সভাপতি আব্দুল মালেক, দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন, শামীমুর রহমান শামীম প্রমুখ। ১৯.০৬.২০১৫