এথেন্সে ছুরিকাঘাতে বাংলাদেশি নারীকে হত্যা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৮ এএম, ৩০ আগস্ট ২০২২ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
গ্রিসের রাজধানী এথেন্সে এক বাংলাদেশি নারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত ওই নারীর নাম রুনা আক্তার (৩৬)। এ ঘটনায় ৪০ বছর বয়সী আরেক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে গ্রিস পুলিশ।
রোববার (২৮ আগস্ট) বিকেলে এথেন্সের কিপসেলির তেনেদু স্ট্রিটে এ ঘটনা ঘটে। নিহত রুনা নারায়ণগঞ্জের রিপন মিয়ার স্ত্রী। গ্রেপ্তার ব্যক্তি ও রুনা এথেন্সের একটি কারখানায় কাজ করতেন।
গ্রিসের বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায়, এথেন্সের কিপসেলির একটি রাস্তায় বাংলাদেশি রুনাকে জখম অবস্থায় পাওয়া যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয় তার।
নিহত রুনার স্বামী এবং তদন্ত থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বাংলাদেশি এক ব্যক্তিকে গ্রেপ্তার করে দেশটির পুলিশ। এসময় পুলিশ হত্যায় ব্যবহৃত ছুরিটি ঘটনাস্থলের পাশের একটি আবর্জনার পাত্র থেকে উদ্ধার করে। ওই ব্যক্তি রুনাকে রাস্তার মাঝখানে বারবার ছুরিকাঘাতে হত্যার কথা স্বীকার করেছেন। তবে গ্রেপ্তার ব্যক্তির নাম-ঠিকানা জানতে পারেনি পুলিশ।
পুলিশ বলছে, গ্রেপ্তার ব্যক্তি দাবি করেছেন, নিহত রুনার স্বামী কিছুদিন ধরে বেকার ছিলেন। তার কাছে টাকা পেতেন তিনি। এসব নিয়ে রুনা এবং তার স্বামীর সঙ্গে বিরোধ ছিল।
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো









