‘এদের জন্যই ভারতে ধর্ষণ বন্ধ হয়নি’: আশা দেবী
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:২১ পিএম, ১৮ জানুয়ারি ২০২০ শনিবার
নির্ভয়ার মা আশা দেবী (বাঁ দিকে) ও আইনজীবী ইন্দিরা জয়সিংহ। - ফাইল ছবি
ভারতের রাজধানী দিল্লিতে চারজন ধর্ষককে ক্ষমা করার আর্জি জানানোয় প্রবীণ অ্যাডভোকেট ইন্দিরা জয়সিংহের বিরুদ্ধে আজ শনিবার ব্যাপক প্রতিবাদ করলেন নির্ভয়ার মা আশা দেবী।
তিনি বলেছেন, ‘কে ইন্দিরা জয়সিংহ? এই কথাটা উনি বলেছেন, এটা বিশ্বাসই করতে পারছি না। তার (ইন্দিরা জয়সিংহ) মতো কয়েকজনের জন্যই ধর্ষিতারা এ দেশে যথাযথ বিচার পান না।’ খবর আনন্দবাজার পত্রিকা
২০১২ সালে দিল্লিতে নির্ভয়াকে ধর্ষণ ও খুনের দায়ে চারজনের প্রাণদণ্ডাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই আদেশ কার্যকর হবে পহেলা ফেব্রুয়ারির।
প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর আততায়ী নলিনীকে যে ভাবে ক্ষমা করেছিলেন সনিয়া গান্ধী, শুক্রবার সে কথা মনে করিয়ে দিয়ে প্রবীণ অ্যাডভোকেট ইন্দিরা জয়সিংহ চার ধর্ষককে ক্ষমা করে দেওয়ার আর্জি জানান নির্ভয়ার মা আশা দেবীর কাছে।
নির্ভয়ার মাকে উদ্দেশ্য করে ইন্দিরা বলেন, ‘আমরা আপনার কষ্ট বুঝতে পারছি। আপনার সঙ্গেই রয়েছি। তবে সনিয়া গান্ধী যেমন রাজীব গান্ধূর আততায়ী নলিনীকে ক্ষমা করেছিলেন, সেই মতো নির্ভয়ার মায়েরও উচিত ধর্ষকদের ক্ষমা করে দেওয়া।’
এর প্রেক্ষিতে আজ আশা দেবী বলেন, ‘কে ইন্দিরা জয়সিংহ? উনি আমাকে পরামর্শ দেওয়ার কে? গোটা দেশ যখন ধর্ষকদের ফাঁসি চাইছে, তখন বুঝতে পারছি, তার (ইন্দিরা জয়সিংহ) মতো কয়েক জনের জন্যই ধর্ষিতারা এ দেশে যথাযথ বিচার পান না।’
নির্ভয়ার মা আরও জানিয়েছেন, টানা সাত বছর ধরে মামলা চলার সময় সুপ্রিম কোর্টে প্রবীণ অ্যাডভোকেট ইন্দিরা জয়সিংহের সঙ্গে তার বেশ কয়েকবার দেখা হয়েছে। কিন্তু কী ভাবে দিন কাটাচ্ছেন তিনি, আশা দেবীর কাছে তা একবারও জানতে চাননি ইন্দিরা।
নির্ভয়ার মা বলেন, ‘ধর্ষকদের পক্ষ নিয়েই তাদের (ইন্দিরা জয়সিংহ) রোজগার হয়। তাই ধর্ষণের ঘটনা ভারতে বন্ধ হয় না।’
- ক্যানসার ধরা পড়ার পরই ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
- মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ
- ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু আজ
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস
- ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ
- শিশুসন্তানকে কোলে নিয়ে মায়ের আত্মহত্যা
- জার্মানির প্রেসিডেন্ট পদে নারী দেখতে চান আঙ্গেলা ম্যার্কেল
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ
- আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ২৬ কারখানা বন্ধ ঘোষণা
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- রানীর দিঘির পাড়: জমে আছে কত ইতিহাস, কত স্মৃতি
- ব্রেন টিউমার জয় করে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
- আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ২৬ কারখানা বন্ধ ঘোষণা
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- ব্রেন টিউমার জয় করে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
- এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত
- গোমতীর তীরে নজরুলের প্রেম, বিরহ ও অমর সৃষ্টির গল্প
- মুখ খুললেন মৃত্যুদণ্ড কার্যকর থেকে বেঁচে যাওয়া ক্রিস্টা পাইক
- মোচার ঘণ্ট: নারকেল ও ছোলা দিয়ে বাঙালি রান্না
- আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে
- পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ











