এদেশের মেয়েরা দীপাবলির মতো এগিয়েছে : সমরেশ
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:২৬ পিএম, ৭ ডিসেম্বর ২০১৮ শুক্রবার
বাংলাদেশের মেয়েরা সাতকাহন উপন্যাসের দীপাবলির মতো এগিয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের খ্যাতিমান সাহিত্যিক সমরেশ মজুমদার।
আজ শুক্রবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে বাতিঘর আয়োজিত আলাপচারিতা অনুষ্ঠানে পাঠকের প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে বিপুলসংখ্যক তরুণ-তরুণীসহ হলভর্তি অতিথিরা মন্ত্রমুগ্ধের মতো সমরেশ মজুমদারের কথা শোনেন।
বাংলাদেশের জাগরণ নিয়ে উপন্যাস লেখার উচ্ছার কথা জানিয়ে সমরেশ মজুমদার বলেন, ‘১৯৪৭ সালের আগস্ট থেকে এ দেশের মানুষের ব্যাপক পরিবর্তন শুরু হয়েছে। ভাষা আন্দোলন মানুষকে উদ্দীপ্ত করেছে। শেখ সাহেবের আন্দোলনে একাত্তর থেকে পরিবর্তন শুরু হলো। এসব যেমন দেখছি, এর বাইরে আরেকটা জাগরণ আমি দেখতে পাই। বাংলাদেশের সেই জাগরণের গল্প লেখার খুব ইচ্ছে।’
কবিতা মেয়েরা খুব পছন্দ করে উল্লেখ করে সমরেশ বলেন, ‘কবিতা লেখার ক্ষমতা অর্জন করতে হয়। জীবনানন্দ বলেছিলেন, সকলে কবিতা লেখে, কেউ কেউ কবি। ইচ্ছে থাকা সত্ত্বেও কবিতা লিখতে পারিনি। তাই গদ্য লিখেছি।’ তিনি বলেন, ‘ভালোবাসলে মন পুড়ে। এখন মন পুড়ে না বলে অনেকে প্রতারিত হয়। আগে আঙুলে আঙুল লাগলে শরীরে বিদ্যুৎ চমকাতো। চোখে চোখ পড়লে পৃথিবী বদলে যেতো। এখন তেমন হয় না।’
রবীন্দ্রনাথের কবিতা-গান মন্ত্রের মতো উল্লেখ করে তিনি বলেন, দুঃখ পেলেই আমি রবীন্দ্রনাথের গান শুনি। আমার মন ভালো থাকলেও রবীন্দ্রনাথের গান শুনি, মন আরও ভালো হয়ে যায়।’
চা-বাগানের স্মৃতি তুলে ধরে তিনি বলেন, ‘বছরে দু’বার চা-বাগানে না গেলে দম বন্ধ হয়ে আসে। ৭-৮ বছর বয়সে চা-বাগানে জাম্বুরা দিয়ে ফুটবল খেলতাম। তখন একটি ৮ বছরের মেয়েকে দেখতাম। ভাইকে পিঠে নিয়ে খেলা দেখতো। ৬৫ বছর পর সেই মেয়ের সঙ্গে দেখা, সে আমার ডাক নাম বললো। আমি চমকে উঠলাম।’
‘দেশ’ পত্রিকায় প্রথম গল্প ছাপানোর স্মৃতি, ১৫ টাকা সম্মানী পেয়ে বন্ধুদের কফি হাউসে খাওয়ানো, ‘উত্তরাধিকার’, ‘কালবেলা’, ‘কালপুরুষ’ ইত্যাদি নানা প্রসঙ্গ উঠে আসে আলাপচারিতায়। অপর প্রশ্নের উত্তরে সমরেশ মজুমদার বলেন, ‘আমার ছায়াতে অনিমেষকে তৈরি করেছি। আমি আর অনিমেষ এক নই।’
আলাপচারিতায় সঞ্চালক ছিলেন কবি বিশ্বজিৎ চৌধুরী। স্বাগত বক্তব্য দেন বাতিঘরের সত্ত্বাধিকারী দীপঙ্কর দাশ।
সূত্র : বাসস
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- বায়ুদূষণে ঢাকার উন্নতি, শীর্ষে লাহোর
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত বগুড়ার কৃষকরা
- অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহারের আলটিমেটাম ডিআরইউর
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন ৪ বইয়ের অনুমোদন
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে উদ্ধার করবেন যেভাবে
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস











