এনএসসিতে পাঠানো চিঠিতে নকল স্বাক্ষর, দাবি সেই নারী ক্রিকেটারের
ক্রীড়া প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:১০ এএম, ১৭ নভেম্বর ২০২৫ সোমবার
ছবি: সংগৃহীত
গত ৮ সেপ্টেম্বর জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) পাঠানো এক চিঠিতে অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলের নির্বাচন প্রক্রিয়া নিয়ে অনিয়মের অভিযোগ করা হয়। সেই চিঠিতে সাক্ষর ছিল রিয়া আক্তার শিখার। তার অভিযোগ আমলে নিয়ে তদন্ত করেও কোনো অনিয়ম খুঁজে পায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবি অনিয়ম না পাওয়ার তথ্য প্রকাশের পরই রিয়া জানালেন, এনএসসিতে কোনো চিঠি পাঠাননি তিনি। অর্থাৎ, তার কথা মতে কেউ তার সই নকল করে এই কাজ করেছে। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব তথ্য জানান রিয়া।
নিজের ফেসবুক পোস্টে রিয়া লিখেছেন, ‘আসসালামু আলাইকুম, বিগত বেশ কিছুদিন ধরে আমাকে অনেকেই এই চিঠির বিষয় জিজ্ঞেস করেছেন, তাদেরকে পূর্বেও বলেছি এই চিঠি আমি প্রদান করিনি, আজকে সকলের উদ্দেশ্যে আমি এই বিষয়টা পরিষ্কার করে বলতে চাই যে, জাতীয় ক্রীড়া পরিষদে আমি এমন কোন চিঠি প্রদান করিনি।এখানে ব্যবহৃত আমার স্বাক্ষরটাও নকল করা হয়েছে। প্রাতিষ্ঠানিক কাজে ব্যবহৃত আমার যে স্বাক্ষর আছে সেটা সংযুক্ত করে দিয়েছি।’
এর আগে গত ৮ সেপ্টেম্বর দিনাজপুর জেলা নারী ক্রিকেট খেলোয়াড় কল্যাণ সমিতির পক্ষে এনএসসিতে পাঠানো চিঠিতে করা অভিযোগগুলোর মধ্যে ছিল নারী ক্রিকেটারের সঙ্গে নাজমুল আবেদিন ফাহিমের অবৈধ সম্পর্ক এবং অনূর্ধ্ব-১৯ নারী দলের ক্রিকেট নির্বাচন প্রক্রিয়ার অনিয়ম।
বয়স বেশি হওয়ার পরও এশা রহমান, আখি আক্তার, রুমানা আহমেদ, মীম খাতুন, চিত্রিতা অধিকারী, জেরিন তাসনিম লাবণ্য, লামিয়া মৃধা, আফরিন মীম, রিজভী দাস এবং ববি খাতুনকে খেলানো হচ্ছে। ঢাকা লিগে পারফর্ম করার পরও স্বজনপ্রীতি করে খাদিজা খাতুন, লাবনি আক্তার ও ফারজানা ইয়াসমিনকে বাদ দেয়া হয়েছে বলে অভিযোগ করা হয়।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০







