এনএসসির চিঠির জবাব দিল বিসিবি
ক্রীড়া প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৫০ এএম, ১৬ নভেম্বর ২০২৫ রবিবার
ছবি: সংগৃহীত
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলের নির্বাচনপ্রক্রিয়ায় অনিয়ম নিয়ে ক্রিকেটার রিয়া আক্তার যে অভিযোগ করেছেন, প্রাপ্ত নথি-পত্রের পর্যালোচনা করে তার জবাব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ বিষয়ে জাতীয় ক্রীড়া পরিষদকে (এনএসসি) পাঠানো চিঠিতে বিসিবি লিখেছে, দল নির্বাচনপ্রক্রিয়ায় কোনো অনিয়ম পাওয়া যায়নি।
আজ বিসিবির এক সংবাদবিজ্ঞপ্তিতে বলা হয়, ৮ সেপ্টেম্বর অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলের নির্বাচনপ্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে এনএসসিকে চিঠি দেন রিয়া আক্তার। এরপর ১৭ সেপ্টেম্বর নির্বাচনপ্রক্রিয়া ও ও নারী ক্রিকেট-সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে বিসিবির ব্যাখ্যা জানতে চায় এনএসসি।
সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে এনএসসি থেকে চিঠি পেলেও প্রায় দুই মাস পর জবাব দেওয়ার কারণ উল্লেখ করে সংবাদবিজ্ঞপ্তিতে বলা হয়, চিঠিটি এমন সময়ে এসেছিল যখন বিসিবির অধিকাংশ বিভাগ পরিচালনা-পর্ষদ নির্বাচনের কাজে ‘ব্যস্ত ছিল’ এবং কার্যক্রম দৈনন্দিন কাজের মধ্যে সীমাবদ্ধ ছিল।
গত ৬ অক্টোবর নির্বাচনের মাধ্যমে বিসিবির নতুন পরিচালনা পর্ষদ দায়িত্ব নেয়। নবনিযুক্ত কমিটি চেয়ারম্যানদের মধ্যে দায়িত্ব বণ্টনের পর এনএসসি থেকে পাঠানো চিঠি নিয়ে পর্যালোচনা শুরু করে বিসিবি। প্রাপ্ত নথি-পত্র বিস্তারিতভাবে পর্যালোচনার ফল জানাতে গিয়ে বিসিবি লিখেছে, ‘পর্যালোচনার ভিত্তিতে বিসিবি নিশ্চিত করছে যে অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলের নির্বাচন প্রক্রিয়ায় কোনো অনিয়ম পাওয়া যায়নি।’
রিয়া আক্তারের এনএসসি নির্বাহী পরিচালকের কাছে দেওয়া অভিযোগের বিষয়গুলো সাবেক অধিনায়ক জাহানারা আলমের এক সাক্ষাৎকারে উত্থাপিত অভিযোগসমূহ পর্যালোচনার জন্য গঠিত পাঁচ সদস্যের অনুসন্ধান কমিটির সামনে উপস্থাপনের প্রক্রিয়ায় রয়েছে বলেও সংবাদবিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে বিসিবি।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০







