এফডিসিতে থেকে ব্যাগ চুরি, অরুণা বিশ্বাসের ক্ষোভ
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৬ পিএম, ২০ আগস্ট ২০২২ শনিবার
ছবি: সংগৃহীত
রাজধানীর এফডিসিতে অনুষ্ঠিত একটি আলোচনা সভা থেকে গত বৃহস্পতিবার বিকেলে চলচ্চিত্র অভিনেত্রী অরুণা বিশ্বাসের ব্যবহৃত ব্যাগ চুরি হয়। অরুণা বিশ্বাস জানান, তার ব্যাগে দুটি মুঠোফোন, জাতীয় পরিচয়পত্র, ক্রেডিট কার্ড, ঘরের চাবিসহ আরও অনেক কিছু ছিল। এ ব্যাপারে রাজধানীর শিল্পাঞ্চল থানায় একটি জিডি হয়েছে। এখনো উদ্ধার হয়নি চুরি হওয়া জিনিসপত্র।
এ ব্যাপারে অরুণা বিশ্বাসের ক্ষোভ—ঘটনা দুই দিন অতিবাহিত হলেও এফডিসির কোনো সংগঠনের নেতারা তার খোজখবর নেননি। শুক্রবার সন্ধ্যায় অরুণা বিশ্বাস তার ফেসবুক আইডিতে লিখেছেন, ‘আমাদের এফডিসির শ্রদ্ধেয় নেতারা, আপনার কোথায়? আপনাদের সহকর্মীর এত বড় ক্ষতি হয়ে গেল, আপনারা জানার পরও এখনো কেউ আমাকে কল করে জানতে চাননি, আমি কী অবস্থায় আছি? অথচ ভক্ত অনুরাগী, বন্ধুবান্ধব, সাংবাদিক, পরিবারের আত্মীয়স্বজন সবাই খোঁজ নিয়েছেন, এখনো নিচ্ছেন।’
ক্ষোভ প্রকাশ করে আরেক অংশে অরুণা বিশ্বাস লিখেছেন, ‘মনের সংকীর্ণতার ওপরে উঠুন, শিল্পী হয়ে শিল্পীর পাশে দাঁড়ান। মানবতাও ধর্ম। সহমর্মিতা জানালে বড়ই হবেন, ছোট হবেন না ।’
এ ব্যাপারে অরুণা বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘যখন আমার ব্যাগটি হারাই, তখন নেতারা অনেকেই সেখানে ছিলেন। দুই দিন গেল, বড় বড় নেতারা কেউ একবারও খোঁজ নিলেন না। আমার সংগঠন শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন ভাইসহ অনেকেই ছিলেন, তারাও খোঁজ নেননি। জিনিসগুলো উদ্ধার হোক বা না হোক, একবার ফোন দিলেও তো বুঝতে পারতাম আমার সংগঠন আমার পাশে আছে। অন্য সমিতির নেতারাও খোঁজ নেননি।’
ক্ষোভ ঝেড়ে ঢালিউডের একসময়কার এই নায়িকা আরও বলেন, ‘নির্বাচন নিয়ে মাতামাতি, সংগঠন নিয়ে এত হইচই সারা বছর। এখন শিল্পীর বিপদে যদি শিল্পী, কলাকুশলীরাই না থাকেন, তাহলে এসব সংগঠন দিয়ে লাভ কী?’
অরুণা বিশ্বাস আরও বলেন, ‘আমাদের নেতারা মুখে বড় বড় কথা বলেন, দেশের মানুষের জন্য নাকি কাজ করেন। নিজের ঘরের মানুষই সহযোগিতা পান না, বাইরের মানুষ কীভাবে সহযোগিতা পান, মাথায় আসে না। নেতাদের এসব লম্বা লম্বা কথা বন্ধ করতে হবে।’
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি