এবছর অনন্যা সাহিত্য পুরস্কার পাচ্ছেন আফরোজা পারভীন
সাহিত্য ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫২ এএম, ২৪ নভেম্বর ২০২৩ শুক্রবার
আফরোজা পারভীন
নারীর জন্য অন্যতম সাহিত্য সম্মাননা ‘অনন্যা সাহিত্য পুরস্কার ১৪৩০’ প্রদান করা হবে আজ। এ বছর বাংলা সাহিত্যের প্রখ্যাত কথাসাহিত্যিক, গবেষক, শিশুসাহিত্যিক, নাট্যকার, কলাম লেখক আফরোজা পারভীন পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।
বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে আজ শুক্রবার বিকাল ৪টায় আনুষ্ঠানিকভাবে তার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হবে। অনুষ্ঠানে আলোচক হিসেবে থাকবেন কথাসাহিত্যিক হামীম কামরুল হক ও কথাসাহিত্যিক নাসরীন মুস্তাফা। সভাপতিত্ব করবেন অনন্যা ও ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন।
আফরোজা পারভীনের প্রকাশিত গ্রন্থসংখ্যা ১২৫টি। তিনি ১৯৫৭ সালে ৪ ফেব্রুয়ারি নড়াইল শহরের ‘সাঈফ ভীলা’য় পৈতৃক বাড়িতে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার্স ও এলএলবি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদালয় থেকে ‘জহির রায়হানের চলচ্চিত্রে মানুষের অধিকার সচেতনতা ও বাংলাদেশের মুক্তিযুদ্ধ একটি সমীক্ষা’ শীর্ষক পিএইচ.ডি সম্পন্ন করেছেন। সাহিত্যে অবদানস্বরূপ—আসাদুজ্জামান সাহিত্য পুরস্কার, রাজশাহী, নির্ণয় শিল্পীগোষ্ঠী সাহিত্য পুরস্কার ফরিদপুর, জীবননগর সাহিত্য পুরস্কার চুয়াডাঙ্গা, জাতীয় নজরুল সমাজ পদক ঢাকা, সাহিত্যক্ষেত্রে বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড বঙ্গবন্ধু ফাউন্ডেশন ইউএসএ, মুক্তিযুদ্ধ গবেষক সম্মাননা স্মারক, মুক্তিযুদ্ধ-গণহত্যা, নির্যাতন, গবেষণাকেন্দ্র খুলনা, এম নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার ঢাকাসহ ৩০টির অধিক পুরস্কার পেয়েছেন। তার শখ—বইপড়া, মঞ্চনাটক ও বড় পর্দায় সিনেমা দেখা এবং দেশভ্রমণ। কর্মজীবনে তিনি যুগ্মসচিব ছিলেন। সাহিত্যচর্চার পাশাপাশি তিনি ‘রক্তবীজ’ নামে একটি ওয়েব পোর্টাল-এর প্রকাশক ও সম্পাদক।
উল্লেখ্য, বাংলা ১৪০১ সন (১৯৯৩ সাল) থেকে অনন্যা সাহিত্য পুরস্কার প্রবর্তন করা হয়েছে। প্রতি বছর এক জন নারী-সাহিত্যিককে সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার প্রদান করা হয়।
এ পর্যন্ত যারা এই পুরস্কার পেয়েছেন তারা হলেন—সেলিনা হোসেন, রিজিয়া রহমান, ড. নীলিমা ইব্রাহিম, দিলারা হাশেম, রাবেয়া খাতুন, ড. সন্জীদা খাতুন, শহিদ জননী জাহানারা ইমাম (মরণোত্তর), নূরজাহান বেগম, রাজিয়া খান, রুবী রহমান, পূরবী বসু, আনোয়ারা সৈয়দ হক, মকবুলা মনজুর, ঝর্ণাদাশ পুরকায়স্থ, সালেহা চৌধুরী, নূরজাহান বোস, মালেকা বেগম, কাজী রোজী, ড. নিয়াজ জামান, জাহানারা নওশিন, সোনিয়া নিশাত আমিন, বেগম মুশতারি শফী, বেগম আকতার কামাল, আকিমুন রহমান, নাদিরা মজুমদার, ঝর্না রহমান, রঞ্জনা বিশ্বাস ও শাহনাজ মুন্নী।
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- সোনা: পৃথিবীর সবচেয়ে কাঙ্ক্ষিত ধাতুর গল্প
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- তৃণমূলের সব সাংগঠনিক কমিটি ভেঙে দিলেন মমতা
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- ডরোথি হাইট: নাগরিক অধিকার আন্দোলনের ‘গডমাদার’
- কুমিরে টেনে নেয়া শিশু ফাতেমার লাশ উদ্ধার
- ভাঙ্গায় ট্রাকে গাড়ির ধাক্কা, শিশুসহ নিহত ৫
- রামিসা হত্যা মামলায় আজ থেকে সাক্ষ্যগ্রহণ
- রামিসা হত্যা: দোষির সর্বোচ্চ শাস্তির দাবি রামিসার বাবার
- টেনিসে ফিরছেন টেনিস কিংবদন্তি সেরেনা
- সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে পেন্টাগন
- মধ্যপ্রাচ্য উত্তেজনায় আবারও কমল স্বর্ণের দাম
- বায়ু দূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান ১২
- দুপুরের মধ্যে যে অঞ্চলে ঝড়ের শঙ্কা
- ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- ত্রিদেশিয় সিরিজে প্রথম জয় পেল বাংলাদেশের মেয়েরা
- দরোজায় কড়া নাড়ছে ফুটবলের মহা আয়োজন
- ছুটি শেষে সচিবালয়ে ফিরেছে কর্মচাঞ্চল্য

