এবার কাজে ফিরলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৪ পিএম, ২০ জুন ২০২৫ শুক্রবার
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া।
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। গত মাসে বেশ অনাকাঙ্ক্ষিত সময় পার করেছেন এই চিত্রনায়িকা। হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার ও পরবর্তীতে কারাগার পর্যন্ত যেতে হয় তাকে। ১৮ মে গ্রেপ্তার হওয়া ফারিয়া কারাগার থেকে জামিনে মু্ক্ত হন ২০ মে।
তবে, কারাগার থেকে বের হয়ে বেশ ভেঙে পড়েন তিনি। কারণ জীবনে প্রথমবার এ ধরনের ঘটনার মুখোমুখি হয়েছেন। যার কারণে স্বাভাবিক কাজে এতদিন মনোযোগী হতে পারেননি এ নায়িকা।
এদিকে, ধীরে ধীরে এখন কাজে মনোযোগী হওয়ার চেষ্টা করছেন ফারিয়া। তারই ধারাবাহিকতায় ফারিয়া গতকাল নিজের কয়েকটি ছবি প্রকাশ করে নতুন কাজে ফেরার ঘোষণা দিলেন। সবশেষ গত রোজার ঈদে মুক্তি পেয়েছিল তার অভিনীত সিনেমা ‘জ্বিন-৩’। সে ছবিটি বেশ ভালোই আলোচনায় আসে। ফারিয়ার পারফর্ম করা ‘কন্যা’ গানটিও পায় জনপ্রিয়তা।
এবার একমাস পর কাজে ফিরেছেন ফারিয়া। ছবিতে তাকে দেখা গেছে মাইক্রোফোন হাতে তিনি। বেশ উচ্ছ্বসিত মনে হচ্ছে তাকে। যেন নিজ জায়গায় ফিরতে পেরে প্রাণ ফিরে পেয়েছেন তিনি। ফারিয়া নিজেই ক্যাপশনে জানান, একমাস পর কাজে ফিরেছেন। যদিও কোন কাজের মাধ্যমে ফিরলেন সেটা জানাননি।
তবে ভক্তদের অনেকেই মন্তব্য করেছেন, নতুন গানে হয়তো ফারিয়া ফিরছেন। তারই কণ্ঠ দিচ্ছেন। আবার অনেকে বলছেন, নতুন সিনেমার ডাবিংয়ে বোধহয় অংশ নিচ্ছেন ফারিয়া।
এদিকে, এর আগে নতুন গান ও সিনেমার কথা জানিয়েছিলেন ফারিয়া। দ্রুতই তার কণ্ঠে নতুন আরও একটি গান প্রকাশ পাবে।
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- জাতির পিতার জন্মদিন আজ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী









