এবার চাঁদের বুকে হাঁটবেন নারীরা
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৯ পিএম, ১৬ জুন ২০১৯ রবিবার
ছবি: ইন্টারনেট
মানব সভ্যতার জন্য চাঁদে অভিযান ছিল উল্লেখযোগ্য এক পদক্ষেপ। পৃথিবীর উপগ্রহটিতে ১৯৫৯ সালে প্রথম নভোযান পাঠায় রাশিয়া।
সেবার মানুষ না গেলেও ১৯৬৯ সালে নভোযান অ্যাপোলো ১১-তে তিন নভোচারীকে পাঠায় মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সেই বছরের ২১ জুলাই চাঁদের পিঠে প্রথম পা রাখেন নীল আর্মস্ট্রং।
এর ২০ মিনিট পর সহযোগী এডউইন অলড্রিন। এরপর আরও বেশ কয়েকজন চাঁদের বুকে হাঁটলেও আজ পর্যন্ত কোনো নারীর পক্ষে সেই সুযোগ হয়নি। এবার নারীদের স্বপ্নও পূরণ হতে যাচ্ছে।
প্রথম চন্দ্রবিজয়ের সেই ঘটনার প্রায় ৫০ বছর পর শিগগিরিই ফের চাঁদে অভিযানের পরিকল্পনা করছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।
মঙ্গলগ্রহে অভিযানের আগেই আগামী ২০২৪ সালের মধ্যে নতুন প্রজন্মের মহাকাশ যানের মাধ্যমে চন্দ্রাভিযানে নামবে সংস্থাটি। গ্রিক মিথোলজি থেকে এ প্রকল্পের নাম দেয়া হয়েছে ‘আর্টেমিস’। এ প্রকল্পেই প্রথমবারের মতো কোনো নারীকে চাঁদে পাঠানো হবে বলে জানিয়েছে নাসা কর্তৃপক্ষ।
তা হলে কারা হচ্ছেন সেই ভাগ্যবতী নারী? নাসা জানিয়েছে, এর জন্য বর্তমানে কর্মরত এমন ১২ জন নারীকে বাছাই করা হবে। তাদের সবার বয়স ৪০ থেকে ৫৩। তাদের কেউ সাবেক সামরিক পাইলট, কেউ ডাক্তার আবার কেউ বিজ্ঞানী। ১৯৯০-এর দশকের পর থেকে জমা পড়া কয়েক হাজার আবেদনের মধ্য থেকে তাদের বাছাই করা হয়েছে।
এএফপি জানিয়েছে, ২০১৩ সালে নিয়োগ নাসার ২১তম ব্যাচে রয়েছে সম্ভাব্য চার নারী অভিযাত্রী। তারুণ্য ও অভিজ্ঞতার ক্ষেত্রে এগিয়ে রয়েছেন তারা।
বয়স ৪০ ও ৪১ বছরের মধ্যে এই নারীরা প্রথমবারের মতো আগামী বছরের মধ্যে পরীক্ষা-নিরীক্ষার জন্য মহাকাশে পাড়ি জমাবেন। এর মধ্যে প্রথমেই রয়েছেন অ্যানা ম্যাককেইন।
সেনাবাহিনী সাবেক নারী সেনা একজন হেলিকপ্টার পাইলট। ২০২০ সালের জুনের মধ্যে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাবেন তিনি। তালিকায় রয়েছেন প্রকৌশলী ও প্রতিশ্রুতিশীল পর্বতারোহী ক্রিস্টিনা কচ। গত ১১ মাস ধরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অবস্থান করছেন তিনি। ন্যাশনাল স্পেস সোসাইটির পরিচালক ও মহাকাশবিষয়ক উপস্থাপক জ্যানেট আইভি বলেন, আমি মনে করি, চন্দ্রাভিযানের জন্য সবচেয়ে যোগ্য ক্রিস্টিনা কচ ও অ্যানা ম্যাককেইন।
একই ব্যাচে তাদের আরও নারী সহকর্মীর নামও রয়েছে তালিকায়। এই দুজন হচ্ছেন সামুদ্রিক জীববিজ্ঞানী জেসিকা মীর ও সাবেক এফএ ১৮ যুদ্ধবিমান পাইলট নিকোল ম্যান।
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাওয়ার লক্ষ্যে এখন প্রশিক্ষণ নিচ্ছেন তারা। সম্প্রতি মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স জানিয়েছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প সিদ্ধান্ত নিয়েছেন, আগামী ৫ বছরে আবার চাঁদে পা রাখবে আমেরিকা।’ সেই সঙ্গে মাইক আরও জানান, একজন মার্কিন নাগরিকই হবেন চাঁদে পা-রাখা বিশ্বের প্রথম মহিলা।
-জেডসি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা






