ঢাকা, শনিবার ০৪, জুলাই ২০২৬ ৩:৫৬:০৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫ এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন

এবার চান্দিনায় ট্রাকচাপায় স্কুলছাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৭:৩০ পিএম, ১ আগস্ট ২০১৮ বুধবার

দুই স্কুল শিক্ষার্থীকে বাসপাচাপায় মৃত্যুর ঘটনায় রাজধানী যখন উত্তাল তখন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চান্দিনায় আবারও ঘটল একই ঘটনা। এবার ট্রাকচাপায় এক ছাত্রী নিহত হয়েছে। আজ মঙ্গলবার  এ ঘটনা ঘটে।

 


নিহত ছাত্রীর নাম আকলিমা (১৬)। আকলিমা স্থানীয় গোমতা ইসহাকিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। একই ঘটনায় আহত হয়েছে তারই সহপাঠী তামান্না আক্তার।



সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,আজ দুপুরে রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় ওই শিক্ষার্থী ঘটনাস্থলে নিহত হয়। ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রাখে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। 

 


খবর পেয়ে ইলিয়টগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ও স্থানীয় চেয়ারম্যান মামুনুর রশিদ ঘটনাস্থলে এসে শিক্ষার্থী ও এলাকাবাসীদের আশ্বস্ত করলে তারা অবরোধ তুলে নেয়।