এবার চ্যাপলিনের চরিত্রে বিদ্যা
আপডেট: ০৯:২৯ এএম, ২৪ জুলাই ২০১৫ শুক্রবার
উইমেননিউজ ডেস্ক, ঢাকা : জুন মাসে মুম্বাইয়ে বিশ্বখ্যাত অভিনেতা চার্লি চ্যাপলিনের নানা কার্টুন নিয়ে আয়োজন করা হয়েছিল একটি প্রদর্শনীর। এর উদ্বোধন করেছিলেন বলিউড তারকা বিদ্যা বালান। দেশ-বিদেশের ২০০ শিল্পীর আঁকা কার্টুন সেই প্রদর্শনীতে ঠাঁই পেয়েছিল। সেখানেই বিদ্যা বালান তাঁর অনেক দিনের একটি সুপ্ত ইচ্ছার কথা প্রকাশ করেন।
তিনি জানান, চার্লি চ্যাপলিন চরিত্রে অভিনয় করতে চান তিনি। সেই ইচ্ছা এবার পূরণ হতে চলছে। জানা গেছে, ওই প্রদর্শনীর আয়োজক মালায়লাম ছবির পরিচালক আর সারথ এখন বিদ্যা বালানকে নিয়ে তৈরি করবেন একটি হিন্দি ছবি, যাতে বিদ্যাকে দেখা যাবে চার্লি চ্যাপলিনের ভূমিকায়।
১৯৮৭ সালে বলিউড তারকা শ্রীদেবীকে মিস্টার ইন্ডিয়া ছবিতে কিছু সময়ের জন্য চ্যাপলিনের সাজে দেখা গিয়েছিল। ওই ছবি দেখেই নাকি আরও বেশি অনুপ্রাণিত হয়েছেন বিদ্যা বালান।
পরিচালক আর সারথ বলেন, এরই মধ্যে চ্যাপলিনের ভূমিকায় অভিনয়ের জন্য বিদ্যাকে প্রস্তাব দিয়েছেন তিনি। আগামী সপ্তাহে বিদ্যার সঙ্গে কথা পাকাপাকি করতে সারথ মুম্বাই যাচ্ছেন।
পরিচালক আর সারথ এর আগে মালায়লাম ভাষায় তৈরি করেছেন বুদ্ধানাম চ্যাপলিনাম চিড়িকুন্নু (বুদ্ধ এবং চ্যাপলিন স্মাইল) নামের একটি ছবি। আগামী সপ্তাহে ছবিটি মুক্তি পাচ্ছে।
২৪.০৭.২০১৫
- রাজধানীর সড়কে যেন গর্তের রাজত্ব, প্রতিদিন দুর্ভোগে লাখো মানুষ
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফাইনালে গুরু-শিষ্য মুখোমুখি
- বৃষ্টির প্রভাবে সবজির দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল মাছ-মাংসের দাম
- ঢাবিতে নৃত্য উৎসব ‘ঘনঘটা ২’
- ছয় মাসে ৩৮৩ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার: এইচআরএসএস
- ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস
- স্মার্টফোনের ডিসপ্লে পরিষ্কারের সময় ভুলেও যা করবেন না
- এভারকেয়ার হাসপাতালে চাকরির সুযোগ
- গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান
- ইংল্যান্ড অধিনায়ককে উদ্দেশ করে পরীমনির ফেসবুক পোস্ট ভাইরাল
- আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা
- ৮ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা
- কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী
- জুলাই শহীদ দিবস আজ
- ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
- ঢাবিতে নৃত্য উৎসব ‘ঘনঘটা ২’
- কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী
- গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান
- নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর
- ইংল্যান্ড অধিনায়ককে উদ্দেশ করে পরীমনির ফেসবুক পোস্ট ভাইরাল
- ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস
- ছয় মাসে ৩৮৩ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার: এইচআরএসএস
- ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা