ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ২১:২৭:২৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই

এবার নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:০৫ পিএম, ১৩ মে ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

ফ্রান্সের সংবিধান অনুযায়ী আজ শুক্রবার মধ্যরাতে দেশটির প্রধানমন্ত্রী জ্যঁ ক্যাসটেক্সের মেয়াদ শেষ হচ্ছে। কে হচ্ছেন পরবর্তী প্রধানমন্ত্রী তা নিয়ে বেশ কয়েক দিন ধরে চলছে জল্পনা-কল্পনা। 

স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, এবার কোনো নারীকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিতে যাচ্ছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোন।

এরই মধ্যে এলিসি প্রাসাদে তিন নারীর নাম বেশ আলোচিত হচ্ছে। তার মধ্যে রয়েছেন ফ্রাঁসোয়া ওলান্দের সরকারের সাবেক সংস্কৃতিমন্ত্রী এবং বর্তমানে ইউনেস্কোর পরিচালক অড্রে আজৌলে, একই সরকারে সাবেক স্বাস্থ্যমন্ত্রী মারিসোল তোরাইন এবং বর্তমান শ্রমমন্ত্রী এলিজাবেথ বোর্ন।

ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোন বার্লিনে একটি সরকারি সফরের সময় বলেছেন তিনি তার ভবিষ্যতের প্রধানমন্ত্রীর পরিচয় জানেন। তবে এখনই তার নাম প্রকাশ করতে তিনি রাজি নন।