এবার ‘পায়ের ছাপ’ নিয়ে ঢাকার সিনেমায় মেঘলা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৪২ পিএম, ৭ সেপ্টেম্বর ২০২২ বুধবার
অভিনেত্রী মেঘলা মুক্তা
অভিনেত্রী মেঘলা মুক্তা; বাংলাদেশের মেয়ে। কিন্তু এ দেশের কয়েকটি সিনেমায় কাজ করলেও কাঙ্ক্ষিত প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ পাননি। অথচ ২০১৯ সালেই ‘সাকালাকালা ভাল্লাভুডু’ সিনেমার মাধ্যমে ভারতের তেলেগু ইন্ডাস্ট্রিতে প্রধান নায়িকা চরিত্রে তার অভিষেক হয়।
এ নিয়ে অভিনেত্রীর মনে ছিল আক্ষেপ। অবশেষে সেই আক্ষেপের সমাপ্তি ঘটতে যাচ্ছে। আগামী নভেম্বরে মূল চরিত্র হয়ে দেশের প্রেক্ষাগৃহে আসছেন মেঘলা মুক্তা। সিনেমার নাম ‘পায়ের ছাপ’। নির্মাণ করেছেন সাইফুল ইসলাম মাননু।
মেঘলা জানান, দিন কয়েক আগে সিনেমাটি বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে। সুতরাং এখন মুক্তিতে আর কোনও বাধা নেই।
মুক্তির পরিকল্পনা প্রসঙ্গে মেঘলা মুক্তা বলেন, ‘এখনও অবশ্য তারিখ চূড়ান্ত হয়নি। তবে আমরা আশা করছি, নভেম্বরের প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহে সিনেমাটি মুক্তি দিতে পারবো। সেপ্টেম্বর এবং অক্টোবরে তো বেশ কয়েকটি সিনেমা মুক্তির কথা রয়েছে। তাই আমরা একটু বিলম্ব করছি।’
নারীকেন্দ্রিক গল্পে নির্মিত হয়েছে ‘পায়ের ছাপ’। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এই সিনেমায় মেঘলা মুক্তা ছাড়াও অভিনয় করেছেন মায়মুনা ইসলাম মেধা, প্রাণ রায়, দীপা খন্দকার, রাজীব সালেহীন, মোমেনা চৌধুরী, দীপান্বীতা মার্টিন, সাবেরী আলম, আল মামুন, শিল্পী সরকার অপু, করভী মিজান, সাহানা সুমি, মৌসুমী, নরেশ ভুঁইয়া, আজহারুল হক আদিল, তুষার খান প্রমুখ।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক




