এবার পুলিশ বাহিনী গঠন করছে ‘ছায়া সরকার’
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৬ এএম, ৮ জুন ২০২২ বুধবার
ফাইল ছবি
মিয়ানমারের জান্তা সরকার মোকাবিলায় এবার নিজস্ব পুলিশ বাহিনী গঠনের ঘোষণা দিয়েছে জাতীয় ঐক্য সরকার (এনইউজি)।
রয়টার্সের খবরে বলা হয়েছে, মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের প্রতিবাদ এবং জান্তা সরকারকে প্রতিরোধে অং সান সু চির রাজনৈতিক দল এনএলডির নির্বাসিত সংসদ সদস্য ও বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধিদের নিয়ে জাতীয় ঐক্য সরকার (এনইউজি) গঠন করা হয়েছে।
মঙ্গলবার এক বিবৃতিতে ছায়া সরকার বলেছে, মানবাধিকার লঙ্ঘন, যুদ্ধাপরাধ ও জনগণের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার জন্য ‘সন্ত্রাসী সামরিক কাউন্সিলের’ বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়াই এই বাহিনীর উদ্দেশ্য।
অবশ্য কবে নাগাদ এবং কীভাবে এই পুলিশ বাহিনী গঠন করা হবে, তা এখনো পরিষ্কার করেনি এনইউজি। এর সদস্যসংখ্যা নিয়েও কিছু জানানো হয়নি ওই বিবৃতিতে।
গত বছর থেকে জান্তা সরকারের বিরুদ্ধে কার্যক্রম পরিচালনা করতে এনইউজির পক্ষ থেকে ‘পিপলস ডিফেন্স ফোর্সেস’ বা পিডিএফ গঠনের ঘোষণা দেওয়া হয়। জান্তা সরকারের সেনারা উত্তরাঞ্চলে পিডিএফ সদস্যদের দমনে অভিযান চালিয়েছেন, অনেক স্থানে করেছেন অগ্নিসংযোগ। বেশ কিছু দেশ ছায়া সরকারকে সমর্থনও দিলেও মিয়ানমারের সামরিক বাহিনী তাদেরকে ‘সন্ত্রাসী’ হিসেবে চিহ্নিত করেছে।
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?











