ঢাকা, রবিবার ২৫, অক্টোবর ২০২৬ ৮:৫৬:৩৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ ঢাকায় আসছেন জার্মান ভাইস মিনিস্টার রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস

এবার যশোরে বাসে ধর্ষণের শিকার নারী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৫৪ পিএম, ৯ অক্টোবর ২০২০ শুক্রবার

এবার যশোরে বাসে ধর্ষণের শিকার নারী

এবার যশোরে বাসে ধর্ষণের শিকার নারী

ফের বাসে ধর্ষণের ঘটনা ঘটেছে দেশে। যশোরে মনিহার এলাকার কোল্ডস্টোরের কাছে এক নারীকে বাসের ভেতর ধর্ষণ করেছেন মনির নামে এক বাস কন্ডাক্টর। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটে।

পরিবহন শ্রমিক মনিরকে আটক করেছে পুলিশ। তিনি যশোর সদর উপজেলার রাজারহাট এলাকার বাসিন্দা। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম এসব তথ্য নিশ্চিতে করেন।

ডিএসবি তৌহিদুল বলেন, ভুক্তভোগীর বাড়ি শালিখা এলাকায়। মাঝে মধ্যে যশোর থেকে রাজশাহী যাতায়াত করেন তিনি। এজন্য রাজশাহীগামী এমকে পরিবহনের বাস কান্ডাক্টর মনির হোসেনের সঙ্গে তার পূর্ব পরিচয় ছিল। গতরাতে তিনি অন্য একটি পরিবহনে করে রাজশাহী থেকে যশোরে এসেছিলেন। কিন্তু রাত গভীর হয়ে যাওয়ায় তিনি বাড়ি পৌঁছাতে পারছিলেন না। পরে তিনি মনিরের সঙ্গে যোগাযোগ করেন।

পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, মনির কৌশলে ওই নারীকে শহরের মনিহার এলাকার কোল্ডস্টোরের কাছে রাখা এমকে পরিবহনের বাসের মধ্যে নিয়ে যায়। এরপর বাসের মধ্যেই তাকে ধর্ষণ করে। মনিরকে আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।