ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ৫:১৬:২৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

এবার রাজস্থানে পরীক্ষার্থীদের ওড়না সরানোর নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪৬ এএম, ২৫ জুলাই ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

ভারতের কেরালা রাজ্যে স্নাতকপূর্ব জাতীয় যোগ্যতা ও প্রবেশিকা পরীক্ষায় (এনইইটি) বসার আগে নারী পরীক্ষার্থীদের অন্তর্বাস খুলে কেন্দ্রে ঢুকতে বাধ্য করা হয়েছিল। এ ঘটনায় পাঁচ নারীকে গ্রেফতারও করে রাজ্য পুলিশ।

পরীক্ষায় অংশ নেওয়া প্রায় ১০০ ছাত্রী সেসময় অভিযোগ করেন পরীক্ষায় উপস্থিত হওয়ার আগে তাদের অন্তর্বাস খুলতে বাধ্য করা হয়েছিল। সেই বিতর্কের আগুনের আঁচ এখনো নেভেনি। এর মাঝে রাজস্থানে শুরু আরেক বিতর্ক। রাজস্থান এলিজিবিলিটি এক্সামিনেশন ফর টিচারের পরীক্ষায় নারী পরীক্ষার্থীদের ওড়না সরানো নিয়ে বিতর্ক শুরু হয়েছে। অসৎ উপায়ে যাতে কেউ পরীক্ষা না দিতে পারে, তা নিশ্চিত করতেই এমনটি করা হয়েছে বলে জানা গেছে।
তবে শুধু ওড়না সরানোই নয়, অনেক পরীক্ষার্থীর জামার হাতা কেটে নেওয়া হয়, কয়েকজনের সাড়ির সেফটিপিন খুলে নেওয়া হয়। কোনো কোনো পরীক্ষার্থীকে আবার ক্ষত থেকে ব্যান্ডেজ সরাতে বলা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

তাছাড়া বহু পরীক্ষার্থীকে চুড়ি, মঙ্গলসূত্র, জুতো, চটিও খুলে ফেলতে বলা হয়। রাজস্থানের দুঙ্গারপুর জেলায় ‘রিট’-এর মোট ৩২টি পরীক্ষা কেন্দ্র ছিল। সেসব কেন্দ্রে পাওয়া গেছে এসব অভিযোগ।

সূত্র: হিন্দুস্তান টাইমস