এবার রিমান্ড নয়, কারাগারে রাখার আবেদন পরীমনিকে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৯ পিএম, ২১ আগস্ট ২০২১ শনিবার
ছবি: সংগৃহীত
তৃতীয় দফায় দেওয়া এক দিনের রিমান্ড শেষে শনিবার আবারও আদালতে তোলা হয়েছে আলোচিত চিত্রনায়িকা পরীমনিকে। মাদক মামলায় গ্রেপ্তার হয়ে দুই সপ্তাহের বেশি সময় ধরে তিনি পুলিশি হেফাজতে রয়েছেন। আদালতে তুলে এখন তাকে রাখা হয়েছে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের (সিএমএম) হাজতখানায়।
এদিকে, মাদক মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নায়িকা পরীমণিকে কারাগারে আটক রাখার আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশ পরিদর্শক কাজী গোলাম মোস্তফা।
আটক রাখার আবেদনে পরিদর্শক কাজী গোলাম মোস্তফা বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় তৃতীয় দফা রিমান্ডে পরীমণি ‘গুরুত্বপূর্ণ’ তথ্য দিয়েছেন। তাই এ আসামিকে কারাগারে আটক রাখা প্রয়োজন। জামিনে মুক্তি পেলে পালাতে পারেন।
শনিবার বেলা সাড়ে ১১টার কিছু পরে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে একটি মাইক্রোবাসে করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে (সিএমএম) নেওয়া হয় পরীমনিকে।
গত ৪ আগস্ট র্যাবের হাতে আটক হওয়ার পর থেকে নিয়ে এ পর্যন্ত মোট পাঁচ দফায় আদালতে তোলা হলো আলোচিত এই নায়িকাকে। প্রথমবার মাদক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে চার দিনের রিমান্ড দিয়েছিল আদালত। দ্বিতীয় বার দেওয়া হয় দুই দিন। সেই মেয়াদ শেষ হলে গত বুধবার তৃতীয় দফায় পরীমনিকে আদালতে তোলা হয়।
এদিন নায়িকার আইনজীবী তার জামিনের আবেদন করেন। অন্যদিকে, সিআইডির আবেদনের প্রেক্ষিতে পরীমনিকে আবারও রিমান্ডে চান রাষ্ট্রপক্ষের আইনজীবী। কিন্তু সেদিন শুনানি হয়নি। ফলে বৃহস্পতিবার পরীমনিকে আবার আদালতে তোলা হয়। এদিন নায়িকার রিমান্ড নামঞ্জুর করে তাকে এক দিনের রিমান্ডে পাঠানো হয়।
সেই মেয়াদ শেষ হওয়ায় পঞ্চম বারের মতো শনিবার আবারও আদালতে তোলা হলো মাদক মামলায় কারাবন্দি পরীমনিকে। আজ তার জামিন শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা। তদন্তকারী সংস্থা সিআইডি থেকে জানানো হয়েছে, তারা আজ নায়িকার রিমান্ড চাইবে না।
গত ৪ আগস্ট সন্ধ্যায় পরীমনিকে তার বনানীর বাসা থেকে বিপুল মাদকসহ আটক করে র্যাব। ওই দিনই নায়িকার বিরুদ্ধে বনানী থানায় মাদক আইনে মামলা করে বাহিনীটি। সেই মামলায় গত ১৩ আগস্ট থেকে তিনি আদালতের নির্দেশে কাশিমপুর কারাগারে বন্দি।
তিনি এবার জামিন পাবেন, নাকি আরও কিছুদিন কারাগারে থাকবেন- তা জানা যাবে কয়েক ঘণ্টা বাদেই।
-জেডসি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা






