ঢাকা, শনিবার ২১, মার্চ ২০২৬ ২২:২৩:৩০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব

এবার সরাসরি নির্বাচিত নারী সাংসদ ২২

মাহমুদুল হক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৩১ পিএম, ১ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

স্বাধীন বাংলাদেশের ইতিহাসে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে  সবচেয়ে বেশি সংখ্যক নারী নির্বাচিত হয়েছেন। নির্বাচিত নারীর সংখ্যা ২২ জন। এর মধ্যে দলীয় প্রধান শেখ হাসিনাসহ ১৯জন আওয়ামী লীগ থেকে নির্বাচিত। এর বাইরে জাতীয় পার্টি থেকে দুজন এবং জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ থেকে একজন নারী নির্বাচিত হয়েছেন।

এবারের নির্বাচনে নারী প্রার্থীর সংখ্যা ছিল ৬৮ জন। যা এ পর্যন্ত অনুষ্ঠিত সব নির্বাচনের মধ্যে ছিল সর্বোচ্চ।

এবার নির্বাচিতদের মধ্যে আওয়ামী লীগ থেকে কুমিল্লা ২ আসন থেকে নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ এবং কক্সবাজার ৪ আসন থেকে শাহীন আকতার চৌধুরী নতুন মুখ হিসেবে এসেছেন। নির্বাচিত অন্য নারীরা দশম সংসদেও পরিচিত মুখ ছিলেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ১ হাজার ৮৪৮ জন প্রার্থীর মধ্যে ৬৮ জন নারী প্রার্থী নির্বাচনে অংশ নেন। এবার মোট ৩৯টি নিবন্ধিত রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেয়।

একাদশ সংসদ নির্বাচনে বিজয়ী নারীরা হলেন: গোপালগঞ্জ-৩ শেখ হাসিনা, রংপুর-৬ শিরীন শারমিন চৌধুরী, শেরপুর-২ মতিয়া চৌধুরী, গাইবান্ধা-২ মাহাবুব আরা বেগম গিনি,নেত্রকোনা-৪ রেবেকা মমিন, সুনামগঞ্জ-২ জয়া সেনগুপ্ত, যশোর-৬ ইসমাত আরা সাদেক, ময়মনসিংহ-৪ রওশন এরশাদ (জাতীয় পার্টি), বাগেরহাট-৩ হাবিবুন নাহার, খুলনা-৩ মন্নুজান সুফিয়ান,  মুন্সিগঞ্জ-২ সাগুফতা ইয়াসমিন এমিলি, ঢাকা-১৮ সাহারা খাতুন, গাজীপুর-৪ সিমিন হোসেন রিমি, মানিকগঞ্জ-২ মমতাজ বেগম, গাজীপুর-৫ মেহের আফরোজ চুমকি, কুমিল্লা-২ সেলিমা আহমেদ মেরী, চাঁদপুর-৩ দীপু মনি, নোয়াখালী-৬ আয়েশা ফেরদাউস, ফরিদপুর-২ সাজেদা চৌধুরী, ফেনী-১ শিরীন আখতার (জাসদ),  বরিশাল-৬ নাসরিন জাহান রতনা (জাতীয় পার্টি) ও কক্সবাজার-৪ শাহিনা আক্তার চৌধুরী।