ঢাকা, রবিবার ১২, জুলাই ২০২৬ ১৮:০৭:২০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা

এবার সৌদি আরবে ব্যাংক প্রধান হলেন নারী

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০২:৪৮ পিএম, ৭ অক্টোবর ২০১৮ রবিবার

সৌদি আরবের ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী ব্যাংক প্রধানের দায়িত্ব পেলেন। দেশটির দুইটি ব্যাংকের একীভূতকরণের মাধ্যমে নতুন একটি ব্যাংকের প্রধান হিসেবে এই নিয়োগ দেয়া হয়েছে লুবনা আল-ওলায়ানকে। লুবনা একজন সফল ব্যবসায়ী।

সৌদি আরবের দ্য সৌদি ব্রিটিশ ব্যাংক ও আলওয়াল ব্যাংকের একীভূতকরণের মাধ্যমে সৃষ্ট নতুন ব্যাংকটি দেশটির তৃতীয় বৃহত্তম ব্যাংক। এর প্রধান হিসেবে একজন নারীর নিয়োগ সৌদিতে নারীদের ক্ষমতায়ন আরো জোরদার করলো।

প্রথাগতভাবে চরম মাত্রায় রক্ষণশীল সৌদি আরব। কিন্তু সম্প্রতি মোহাম্মদ বিন সালমান ক্রাউন প্রিন্স হওয়ার পর দেশটিতে নারী ক্ষমতায়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এরপর থেকে দেশটিতে নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে বেশকিছু উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে, গত জুনে নারীরা প্রথমবারের মতো গাড়ি চালানোর অনুমতি পায়। এর আগে তাদের খেলা দেখার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় স্টেডিয়াম। আর এবার একটি প্রভাবশালী প্রতিষ্ঠানের প্রধান হিসেবে নিয়োগ পেলেন একজন নারী।

বর্তমানে পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানের প্রধানের দায়িত্বে আছেন আল-ওলায়ান। দেশটির অর্থ শিল্পে নারীদের পথিকৃৎ হিসেবে দেখা হচ্ছে তাকে।


আল-ওলায়ান যুক্তরাষ্ট্রে পড়াশোনা করেন। ২০১৮ সালে ফোর্বস ম্যাগাজিনের ‘মধ্যপ্রাচ্যের সবচেয়ে প্রভাবশালী নারী’-দের তালিকায় স্থান পান তিনি।

৥ বিবিসি