এবার হজের খুতবা প্রচার হবে বাংলাসহ ১৪ ভাষায়
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪৫ এএম, ৪ জুলাই ২০২২ সোমবার
ফাইল ছবি
পবিত্র হজ উপলক্ষে এ বছর আরাফাত দিবসের খুতবা বাংলাসহ মোট ১৪টি ভাষায় অনুবাদ করে সরাসরি সম্প্রচার করা হবে বলে প্রতিবেদনে প্রকাশ করেছে আরব নিউজ।
সৌদি আরব সরকারের বরাতে প্রতিবেদনে বলা হয়, এ বছর অনুবাদের তালিকায় থাকা ভাষাগুলো হলো বাংলা, ইংরেজি, ফরাসি, চীনা, মালয়, উর্দু, ফারসি, রুশ, তুর্কি, হাউসা,স্প্যানিশ, হিন্দি, সোয়াহিলি ও তামিল। গত বছর বাংলাসহ ১০ ভাষাষ এ অনুবাদ সম্প্রচার করা হয়েছিল।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে দুই পবিত্র মসজিদবিষয়ক জেনারেল প্রেসিডেন্সির সভাপতি শায়খ আবদুর রহমান আল-সুদাইস এসব তথ্য জানান।
শায়খ আবদুর রহমান আল-সুদাইস বলেন, সৌদি সরকার মসজিদে নববি ও মসজিদুল হারামের পরিষেবার উন্নয়নে নানা সহায়তা দিচ্ছে।
আরাফাতের খুতবার লাইভ অনুবাদ এবার পঞ্চম বছরের মতো সম্প্রচারিত হবে। আরবি ছাড়াও খুতবাটি এ বছর আরও ১৪টি ভাষায় অনুবাদ করে প্রচার করা হবে। এতে এ বছর খুতবা সারা বিশ্বের প্রায় ২০ কোটি মানুষের কাছে পৌঁছাবে বলেও জানান তিনি।
প্রতিবেদনে আরও বলা হয়, গত বছর ইংরেজি, ফরাসি, মালয়, উর্দু, ফারসি, রুশ, চীনা, বাংলা, তুর্কি ও হাউসা ভাষায় অনুবাদ আকারে খুতবা সম্প্রচার করা হয়েছিল। এবার সে তালিকায় নতুন করে স্প্যানিশ, হিন্দি, সোয়াহিলি ও তামিল যুক্ত হয়েছে।
অনুবাদ করে খুতবা প্রচারের প্রথম বছরে ১০ লাখ মানুষ উপকৃত হয়েছে, দ্বিতীয় বছরে ১ কোটি ১০ লাখ, তৃতীয় বছরে ৫ কোটি, চতুর্থ বছরে ১০ কোটি মানুষের কাছে খুতবা পৌঁছেছে। ১৪ ভাষায় প্রচারের কারণে এ বছর সারা বিশ্বের ২০ কোটি লোকের কাছে পৌঁছাবে এ খুতবা।
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো








