এভারেস্টে করোনার হানা, আক্রান্ত বেশ কিছু পর্বতারোহী
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৬ পিএম, ৭ মে ২০২১ শুক্রবার
এভারেস্টে করোনার হানা, আক্রান্ত বেশ কিছু পর্বতারোহী
এভারেস্ট বেস ক্যাম্পেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এপ্রিল মাসে প্রথমবার বেস ক্যম্পে এক বিদেশি পর্বতারোহীর শরীরে করোনা সংক্রমণের খবর পাওয়া যায়। বর্তমানে নেপাল সরকার জানাচ্ছে, বেস ক্যাম্পে ৪ জনের শরীরে করোনা ভাইরাস সংক্রমণের প্রমাণ মিলেছে। যদিও বেসরকারি মতে সেই সংখ্যাটি ৩০।
২০২০ সালে এভারেস্টে ওঠার অনুমতি দেওয়া হয়নি, সেই কারণেই এ বছর রেকর্ড সংখ্যক পর্বতারোহীকে অভিযানের অনুমতি দেয় নেপাল সরকার। কিন্তু এবারের অভিযান শুরু হওয়ার পর থেকেই একের পর এক করোনা আক্রান্তের খবর আসতে থাকে।
পোল্যান্ডের পর্বতারোহী পল মাইকেলস্কি একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে লিখেছেন, ‘এখনও পর্যন্ত ৩০ জনকে উদ্ধার করে কাটমান্ডু নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিক ভাবে তাঁদের ফুসফুসের সমস্যা ছিল। পরে করোনা সংক্রমণ ধরা পড়ে’।
বেস ক্যাম্প ছাড়ার পরে পর্বতারোহী রোজিতা অধিকারীর শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ে। তিনি জানান, নেপাল সরকার এখনও করোনা সংক্রমণের ঘটনা অস্বীকার করছে। বেস ক্যাম্পে অনেকের শরীরেই যে করোনা সংক্রমিত হয়েছে, তার প্রমাণ রয়েছে। এর পরেও সরকার কেন সত্যিটাকে চাপা দেওয়ার চেষ্টা করছে?
নেপালে শেষ কয়েকদিনে অনেকটাই সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। দৈনিক আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৭০০ ছুঁয়েছে। তবু নেপালের অর্থনীতিকে চাঙ্গা রাখতে পর্যটন শিল্পে কোনও কড়া নিয়ন্ত্রণ আরোপ করেনি নেপাল সরকার। এক বছর এভারেস্ট অভিযান বন্ধ থাকায় নেপাল সরকারের বিপুল ক্ষতির মুখে পড়তে হয়েছিল। এবারে সেই আয়ের রাস্তা খোলা রাখতে গিয়ে সংক্রমণ বাড়ছে, তাই প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবে।
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম










