ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ৭:৫৭:০৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

এম কে আনোয়ারের বাসায় খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১০:৫৬ পিএম, ২৮ অক্টোবর ২০১৭ শনিবার

সদ্য প্রয়াত বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের বাসায় গেছেন খালেদা জিয়া।

মঙ্গলবার রাতে রাজধানীর এলিফ্যান্ট রোডের বাসায় গিয়ে তিনি মরহুমের স্ত্রী মাহমুদা আনোয়ার ও বড় ছেলে মাহমুদ আনোয়ারসহ পরিবারের অন্য সদস্যদের প্রতি সমবেদনা জানান।

রাত ১০টায় তিনি এম কে আনোয়ারের এলিফ্যান্ট রোডের বাসায় পৌছান। তিনি এম কে আনোয়ারের স্ত্রী ও ছেলের সঙ্গে কথা বলেন এবং তাদের সঙ্গে সময় কাটান।

এ সময় খালেদা জিয়ার সঙ্গে এম কে আনোয়ারের বাসায় যান- মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আবুল খায়ের ভূঁইয়া, রুহুল কবির রিজভী, হাবিব-উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধূরী এ্যানিসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।

সোমবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে রাজধানীর এলিফ্যান্ট রোডের নিজ বাসায় মারা যান এম কে আনোয়ার।