এমপি ইউনুসের মরদেহে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০০ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৯ রবিবার
ছবি: সংগৃহীত
সদ্য প্রয়াত গাইবান্ধা-৩ আসনের (সাদুল্যাপুর-পলাশবাড়ী) সংসদ সদস্য ডা. মো. ইউনুস আলী সরকারের মরদেহে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার (২৯ ডিসেম্বর) সকালে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। পরে আওয়ামী লীগের পক্ষে দলীয় প্রধান শেখ হাসিনাসহ কেন্দ্রীয় নেতারা শ্রদ্ধা জানান। জাতীয় সংসদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
এর আগে, রাষ্ট্রপতির পক্ষ থেকে মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তার সামরিক সচিব।
শ্রদ্ধা জানানোর আগে মরহুম ইউনুসের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, আওয়ামী লীগের নেতাকর্মীসহ ইউনুসের নির্বাচনী এলাকার নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
বাদ আসর গাইবান্ধায় গ্রামের বাড়ি ভাতগ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
প্রসঙ্গত, শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইউনুস আলী। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৬ বছর। তিনি স্ত্রী, এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
ইউনুস আলী সরকার ১৯৫৩ সালের ১৫ জুন জন্মগ্রহণ করেন। তার গ্রামের বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ভাটগ্রাম এলাকায়।
২০১৪ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে প্রথমবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন তিনি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ আসন থেকে এমপি নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী ডা. ইউনুস আলী সরকার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী লাঙল প্রতীকে ব্যারিস্টার দিলারা খন্দকার শিল্পীকে পরিজিত করেন তিনি।
গত ৩১ জানুয়ারি সংসদ ভবনে স্পিকার শিরীন শারমিনের কার্যালয়ে শপথ বাক্য পাঠ করেন ইউনুস আলী।
-জেডসি
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা


