এরশাদ সেই স্বাধীনতার স্বাদ দিয়েছেন : রওশন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১১:৩৩ পিএম, ২৪ মার্চ ২০১৮ শনিবার
রাজধানীর সোহরাওয়াদী উদ্যানে জাতীয় পার্টির মহাসমাবেশে দলটির কো-চেয়ারম্যান রওশন এরশাদ বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে স্বাধীন করেছেন। আর এরশাদ জনগণকে সেই স্বাধীনতার স্বাদ দিয়েছিলেন।
আজ শনিবারের দুপুরে ওই মহাসমাবেশে প্রথমে বক্তব্য দেন রওশন। পরে মঞ্চে বক্তব্য দিতে যান জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
এ সময় তারা দুজন হাত ধরে শপথ করেন। শপথে এরশাদ বলেন, ‘নতুন বাংলাদেশ গড়ব মোরা। নতুন করে আজ শপথ নিলাম।’ তিনি আরও বলেন, ‘আমার বয়স বেশি হলেও মাথা নষ্ট হয়নি।’
বিশেষ অতিথির বক্তব্যে রওশন বলেন, ‘আজকের এ মহাসমাবেশে মনে হচ্ছে, আমরা আগামীতে আর কারো ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হবো না। জাতীয় পার্টি যথেষ্ট শক্তিশালী একটি দল। শেখ মুজিবুর রহমান দেশকে স্বাধীন করেছেন। এরশাদ জনগণকে স্বাধীনতার স্বাদ দিয়েছিলেন। মানুষ এখন পরিবর্তন চায়। এজন্য জাতীয় পার্টিকে ক্ষমতায় আসতে হবে।’
নির্বাচনকালীন সরকারের রূপরেখার বিষয়ে এরশাদ বলেন, ‘অনেকেই আমার কাছে জানতে চান, আগামী নির্বাচন কেমন হবে, নির্বাচনকালীন সরকারের রূপরেখা কী? উত্তরে আমি বলতে চাই, আমরা জাতীয় পার্টি সুষ্ঠু নির্বাচন চায়।’
এরশাদ আরও বলেন, ‘নির্বাচনের সময় জাতীয় সংসদ সদস্যদের নিয়ে মন্ত্রিসভা গঠন করতে হবে। আমরা সাধারণ কাজকর্ম করব। নির্বাচন করবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন স্বাধীন থাকবে এবং একে (নির্বাচন কমিশন) পূর্ণ ক্ষমতা দিতে হবে। ইনশাল্লাহ, সরকার সুষ্ঠু নির্বাচন দিতে বাধ্য থাকবে।’
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম




