ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ৫:৩৭:৩৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে পঞ্চমবার সোনা জিতলেন মেরি

ডেস্ক প্রতিবেদন | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৯:৫১ পিএম, ২০ নভেম্বর ২০১৭ সোমবার

এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে পঞ্চমবার সোনা জিততে সফল মেরি কম। তিনি যে চ্যাম্পিয়ন বক্সার, ৩৫ বছর বয়সেও প্রমাণ করলেন তা ৷ এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে আরও একবার সোনা জিততে সফল ভারতের এই তারকা বক্সার ৷

বুধবার ৪৮ কেজি বিভাগে সোনা জিতলেন মেরি ৷ এশিয়ান চ্যাম্পিয়নশিপে এই নিয়ে পঞ্চমবার সোনা জিততে সফল তিনি ৷ তবে ৪৮ কেজি বিভাগে এটাই প্রথম সোনা মেরির ৷

এর আগে চারবার এই টুর্নামেন্টে সোনা জিতেছিলেন মেরি ৷ তাই স্বভাবতই মেরি কমই ছিলেন ফেভারিট ৷ গোটা বছর বেশ কয়েকটি টুর্নামেন্টে অংশগ্রহণ করলেও সেখানে সাফল্য পাচ্ছিলেন না মেরি ৷ চ্যাম্পিয়ন হওয়া তো দূরের কথা, ফাইনালেই উঠতে পারছিলেন না তিনি ৷

অবশেষে এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাজিমাত করলেন মেরি কম ৷ অলিম্পিকে ব্রোঞ্জজয়ী বক্সার এদিন হারালেন উত্তর কোরিয়ার বক্সার হিয়াং মি কিম-কে ৷ ম্যাচের ফল মেরির পক্ষে ৫-০ ৷