ঢাকা, মঙ্গলবার ০৩, নভেম্বর ২০২৬ ১৪:৪৯:০০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ মারুফাকে ছাড়া নারী টি-টোয়েন্টি দল জেল হত্যা দিবস: শোক ও বেদনায় জাতীয় চার নেতাকে স্মরণ সেই বীথি এখন হেড কোচ, স্বপ্নের পরিসর আরও বড় ১২০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে ‘মুরাসু’র আঘাত

এশিয়া প্যাসিফিক সামিটে যোগ দিতে কম্বোডিয়া গেলেন স্পিকার

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:১৫ পিএম, ১৮ নভেম্বর ২০১৯ সোমবার

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ‘এশিয়া প্যাসিফিক সামিট’-এ যোগ দিতে কম্বোডিয়া গেছেন। আজ সোমবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে তিনি কম্বোডিয়ার উদ্দেশে ঢাকা ছাড়েন।

‘এশিয়া প্যাসিফিক সামিট-২০১৯’ অনুষ্ঠানটি ১৮ থেকে ২১ নভেম্বর কম্বোডিয়ার রাজধানী নমপেনে অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিমানবন্দরে স্পিকারকে বিদায় জানাতে জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো. জাফর আহমেদ খানসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সামিটে যোগদান এবং সফর শেষে স্পিকার আগামী ২১ নভেম্বর দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।