এশিয়ান কাপ: আজ উজবেকদের বিপক্ষে মাঠে নামবে ঋতুরা
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৮ এএম, ৯ মার্চ ২০২৬ সোমবার
বাংলাদেশ নারী ফুটবল দল। ছবি : বাফুফে
প্রথমে শক্তিশালী চীন, পরে উত্তর কোরিয়া-- কোনো দলের সঙ্গেই মন্দ করেনি বাংলাদেশ। প্রথমবার নারী এশিয়ান কাপ খেলতে গিয়ে বুক চিতিয়ে লড়াই করেছে বাংলার বাঘিনীরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান।
আজ সোমবার (৯ মার্চ) বাংলাদেশ সময় বিকেল ৩টায় পার্থে উজবেকিস্তানের বিপক্ষে মাঠে নামবে কোচ পিটার বাটলারের শিষ্যরা।
গ্রুপের তুলনামুলক সহজ প্রতিপক্ষ উজবেকিস্তান। তবুও বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে তারা। ফিফা র্যাঙ্কিংয়ে উজবেকিস্তান আছে ৪৯ নম্বরে। বিপরীতে বাংলাদেশের অবস্থান ১১২তম।
চলমান এশিয়ান কাপের তিন গ্রুপের চ্যাম্পিয়ন আর রানার্সআপের সঙ্গে তৃতীয়স্থানে থাকা সেরা দুই দল যাবে পরের রাউন্ডে। সেই তালিকায় এখনো ক্ষীণভাবে বেঁচে আছে বাংলাদেশের নাম। তবে সেজন্য অবশ্য বাংলাদেশকে মেলাতে হবে জটিল সমীকরণ।
শেষ ম্যাচে উজবেকিস্তানকে হারানোর বিকল্প নেই আফঈদা খন্দকার-ঋতুপর্ণা চাকমাদের সামনে। শুধু হারালেই হবে না, মেলাতে হবে গোল ব্যবধান। অর্থাৎ বড় ব্যবধানে হারাতে হবে উজবেকদের।
এশিয়ান কাপে ‘বি’ গ্রুপে খেলছে বাংলাদেশ। বর্তমানে দুই ম্যাচ খেলে সবগুলোতেই হেরেছে বাংলাদেশ। একই অবস্থা উজবেকিস্তানেরও। কোনো পয়েন্ট না থাকলেও উজবেকিস্তান (-৬) গোল ব্যবধানে এগিয়ে থাকায় টেবিলের তিন নম্বরে। আর বাংলাদেশ (-৭) আছে চার নম্বরে।
প্রতিপক্ষ মোটেও সহজ নয়, তবুও বাংলাদেশের সমর্থকরা আশা দেখছেন সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে। নারী এশিয়ান কাপের বাছাইয়ে র্যাঙ্কিংয়ে ঢের এগিয়ে থাকা দলগুলোর বিপক্ষে জয় তুলে নিয়েছিল বাংলাদেশ।
চলমান এশিয়ান কাপেও প্রথম দুই ম্যাচে দারুণ পারফরম্যান্স করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে চীনের বিপক্ষে হেরেছিল মোটে ২ গোলের ব্যবধানে। দ্বিতীয় ম্যাচে উত্তর কোরিয়ার বিপক্ষে ৫-০ গোলে হারলেও মন্দ খেলেনি পিটার বাটলারের শিষ্যরা।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০








