এশিয়ার কাইন্ডনেস তালিকায় বাংলাদেশের মাহজাবীন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:০০ পিএম, ১৩ নভেম্বর ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
১৩ নভেম্বর, বিশ্ব সহানুভূতি দিবস উপলক্ষে এশিয়া প্যাসিফিক কাইন্ডনেস অ্যান্ড লিডারশিপ এর শীর্ষ ৫০ তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশ ক্যান্সার এইড ট্রাস্ট - ব্যানক্যাট এর মহাসচিব মাহজাবীন ফেরদৌস। এছাড়াও বাংলাদেশ থেকে আরো দুইজন এই তালিকাভুক্ত হয়েছেন। তারা হলেন, ‘টিম ব্যর্থ’ এর প্রতিষ্ঠাতা ও পরিচালক মুর্শিদুল আলম ভূঁইয়া এবং দ্য লেপরোসি মিশন ইন্টারনেশনাল বাংলাদেশ এর সিনিয়র রিসার্চ টেকনিক্যাল লিড, ডা. রিশাদ চৌধুরী রবিন।
মাহজাবীন ফেরদৌস ক্যারিয়ারের একটি দীর্ঘ সময় কর্পোরেট সেক্টরে কাজ করে, পরবর্তীতে সামাজিক যোগাযোগ উদ্যোক্তা হিসেবে কাজ শুরু করেন। যেখানে তিনি বাংলাদেশ ক্যান্সার এইড ট্রাস্ট (ব্যানক্যাট), ভ্যালর অব বাংলাদেশের মতো বিভিন্ন অলাভজনক প্রতিষ্ঠানের সাথে কাজ করছেন। ব্যানক্যাটের সাথে কাজ করে গড়ে তুলেছেন ‘আলোক নিবাস’ যা বাংলাদেশের প্রথম স্বয়ংসম্পূর্ণ সেবাদানকারী ক্যান্সার কেয়ার হোম যেখানে সুবিধাবঞ্চিত ক্যান্সার রোগীদের বিনামূল্যে থাকা-খাওয়া, সেবার ব্যবস্থাসহ চিকিৎসার ক্ষেত্রে যাবতীয় সহায়তা করা হয়ে থাকে। তাঁর আরেকটি অন্যতম উদ্যোগ হলো ‘উচ্ছ্বাস স্কুল’ যা প্রান্তিক শিশুদের লেখাপড়ার জন্য বিশেষভাবে কাজ করে থাকে।
‘সহানুভূতিশীল নেতৃত্ব সহকর্মীদের মধ্যে বিশ্বাস ও প্রতিশ্রুতির একটা ভিত্তি তৈরী করে যা কর্মক্ষেত্রে সফলতা আনতে বিশেষ ভূমিকা পালন করে। আমি কাজের ক্ষেত্রে সকলের সুবিধা অসুবিধা ভেবেই কাজ করে থাকি।’ জানান মাহজাবীন ফেরদৌস।
‘মাহজাবীন যখন ব্যানক্যাটের পক্ষ থেকে সম্মান ফাউন্ডেশনের সঙ্গে কাজ করার উদ্যোগ নেয়, তখন আমি দেখেছি সে নিজের কাজের ক্ষেত্রে ঠিক কতটা নিবেদিত। কাজের ক্ষেত্রে তার সহানুভূতিশীলতা সত্যিই প্রশংসনীয়।’, মাহজাবীন ফেরদৌস সম্পর্কে বলেন প্রফেসর ডা. রুবাইয়ুল মোর্শেদ।
ড. রুবানা হক বলেন, ‘দীর্ঘদিন মাহজাবীনের সাথে কাজ করে আমি দেখেছি সে সহানুভূতিশীলতাকে হাতিয়ার করে প্রতিনিয়ত একদল মানুষকে নিয়ে মেয়েদের উন্নয়ন ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সফলভাবে কাজ করে যাচ্ছেন।”
উল্লেখ্য, কাইন্ডনেস অ্যান্ড লিডারশিপ, ৫০ লিডিং লাইটস ক্যাম্পেইন এমন নেতাদের উপর আলোকপাত করতে চায় যারা সহানুভূতিশীলতার মাধ্যমে অন্যদের প্রভাবিত করছে। এই ক্যাম্পেইনটি একটি নতুন স্থান তৈরি করার, নেতাদের কাছ থেকে পরামর্শ এবং দক্ষতা শেয়ার করার এবং ব্যবসা, অর্থনীতি এবং সমাজের বিভিন্ন স্তরে কাজ করা নেতাদের অবদানকে স্বীকৃতি দেয়ার একটি অনন্য সুযোগ। এটি এশিয়া স্কয়ার টাওয়ার ১, ফিনান্সিয়াল টাইমস, কেপিএমজি, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সেড বিজনেস স্কুলের সহযোগিতায় করা হয়েছে।
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও











