এসআই অনিমাকে গলা কেটে হত্যার চেষ্টা করে প্রেমিক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫২ পিএম, ৬ এপ্রিল ২০২০ সোমবার
অনিমা বাড়ৈ
মাদারীপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই, প্রশিক্ষণকালীন) অনিমা বাড়ৈকে গলা কেটে হত্যার চেষ্টা করে তার কথিত প্রেমিক। রোববার রাত সাড়ে ১১টার দিকে শহরের লেকেরপাড় পৌর শিশুপার্কের পাশে প্রত্যাশা হাসপাতালের সমানে এ ঘটনা ঘটে।
অনিমা বাড়ৈর বাড়ি গোপালগঞ্জ জেলার ভাঙ্গারহাট এলাকায়। আর ঘাতক প্রেমিক রণবীরের বাড়ি বগুড়ায়। সে ঢাকায় থাকে বলে জানিয়েছে পুলিশ।
গুরুতর আহত অনিমাকে রাতেই বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং রাতেই তার গলায় অপারেশন হয়। বর্তমানে তিনি পুরোপুরি শঙ্কামুক্ত নন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) বদরুল আলম মোল্লা বলেন, ‘তিন মাস আগে অনিমা বাড়ৈ মাদারীপুর সদর মডেল থানায় পিএসআই হিসেবে যোগদান করেন। রোববার রাত ১১টার দিকে অনিমা থানায় ডিউটি শেষে করে পুলিশ লাইনে যাচ্ছিলেন। এ সময় পৌর শিশুপার্কের পাশে প্রত্যাশা হাসপাতালের সমানে প্রেমিক রণবীর তাকে হত্যার জন্য গলায় ছুরি দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন আহত অনিমাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যায়।’
তিনি বলেন, ‘সেখান থেকে আমরা তাকে উন্নত চিকিৎসার জন্য রাতেই দ্রুত বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই। ঘটনাস্থল থেকে একটি ছুরি ও এক জোড়া স্যান্ডেল উদ্ধার করা হয়।’
তিনি আরও বলেন, ‘ঘাতক রণবীরকে ধরতে রাত থেকেই আমরা কয়েকটি টিম মাঠে নেমেছি। আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
- ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই


