ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ৮:০৫:৫৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

এসএমই পণ্য মেলা শুরুর তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫১ এএম, ২৭ ডিসেম্বর ২০২৩ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

১১তম জাতীয় এসএমই পণ্য মেলা শুরু হচ্ছে ২০২৪ সালের ২৯ ফ্রেব্রুয়ারি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র সপ্তাহব্যাপী এ মেলা চলবে ৬ মার্চ পর্যন্ত। এক নোটিশে এ তথ্য জানিয়েছে এসএমই ফাউন্ডেশন।

নোটিশে বলা হয়, মেলায় স্টলের জন্য নির্বাচিত উদ্যোক্তাদের তালিকা এসএমই ফাউন্ডেশনের ওয়েবসাইট ও ফেসবুক পেজে জানিয়ে দেয়া হবে। এবার স্টল ফি কেবলমাত্র পে-অর্ডারের মাধ্যমে গ্রহণ করা হবে।

মেলার আয়োজক প্রতিষ্ঠান এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন মো. মাসুদুর রহমান বলেন, নভেম্বরে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে সমাপনী পরীক্ষা থাকায় উদ্যোক্তারা মেলার সময় পেছানোর অনুরোধ জানান। এরপর জাতীয় নির্বাচনের বাস্তবতা ও বাণিজ্যমেলার সময়ের কথা চিন্তা করে এসএমই মেলার সময় পিছিয়ে ফেব্রুয়ারির শেষে করা হয়েছে।