এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ বৃহস্পতিবার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৫৫ পিএম, ২৮ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার
ফাইল ছবি
প্রধানমন্ত্রীর সম্মতি পাওয়ার পর আগামী ৩০ ডিসেম্বর (বৃহস্পতিবার) এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রনালয়। শিক্ষার্থীরা ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবে।
মঙ্গলবার জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
তিনি বলেন, মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ অনুষ্ঠানের উদ্বোধনের দিন পরীক্ষার ফল প্রকাশ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে ২৭ ডিসেম্বর ফল প্রকাশের তারিখ ধরে নিয়েছিল আন্ত:শিক্ষা বোর্ড। প্রধানমন্ত্রীর বিদেশ সফর ২৮ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করায় আগামী ৩০ ডিসেম্বর এ ফল প্রকাশ হতে পারে বোর্ড জানায়।
গত রোববার আন্ত:শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ জানান, আমরা ফল প্রকাশের জন্য সার্বিকভাবে প্রস্তুত। প্রধানমন্ত্রী সম্মতি দিলে শিক্ষামন্ত্রনালয়ের উদ্যোগে যেকোন দিন তারিখ নির্ধারণ করা যেতে পারে। প্রধানমন্ত্রী অনানুষ্ঠানিকভাবে ৩০ তারিখের কথা বলেছেন বলে আমরা জানতে পেরেছি।
করোনার প্রাদুর্ভাবের কারণে নির্ধারিত সময়ের সাড়ে আট মাস পর এবার এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় পরীক্ষার্থী ছিল ২২ লাখের বেশি।পরীক্ষা শুরুর আগে শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছিলেন, পরীক্ষা শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে। এই পরীক্ষা ১৪ নভেম্বর শুরু হয়ে শেষ হয়েছিল ২৩ নভেম্বর। সে হিসেব গত সপ্তাহেই এক মাস পূর্ণ হয়ে গেছে।
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল