ঢাকা, সোমবার ০৮, জুন ২০২৬ ১৪:৪০:১৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি

এসএসসি ও সমমানের ফল প্রকাশের অপেক্ষা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:২৮ এএম, ৩০ ডিসেম্বর ২০২১ বৃহস্পতিবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আজ বৃহস্পতিবার ৩০ ডিসেম্বর। আজ সকালে রাজধানীর শেরেবাংলানগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করবেন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণের উদ্বোধন করা হবে।

প্রধানমন্ত্রীর ফলাফল ঘোষণার পর এসএসসি পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন। 

বিশ্বব্যাপী করোনাভাইরাস অতিমারির কারণে সারাদেশে দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এবার ১৪ নভেম্বর এসএসসি পরীক্ষা শুরু হয়। এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থী ছিল ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন।

সংক্ষিপ্ত সিলেবাসে তিনটি নৈর্বোচনিক বিষয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বাংলা, ইংরেজির মতো আবশ্যিক বিষয়গুলোতে পরীক্ষা না নিয়ে পূর্বের পাবলিক পরীক্ষার ফলের ভিত্তিতে মূল্যায়ন করা হবে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়।

এসএসসি ও সমমানের পরীক্ষা শেষ হয় ২৩ নভেম্বর। সব বোর্ড মিলিয়ে এবার এসএসসিতে পরীক্ষার্থী ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন।

করোনার কারণে এবার ভিন্ন পরিস্থিতিতে ভিন্নভাবে অনুষ্ঠিত হয় এই পরীক্ষা। অন্যান্য বছরের মতো এবার সব বিষয়ের পরীক্ষা হয়নি। শুধু গ্রুপভিত্তিক (বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা ইত্যাদি) তিনটি বিষয়ে সময় ও নম্বর কমিয়ে এই পরীক্ষা হয়। এবার অন্য আবশ্যিক বিষয় ও চতুর্থ বিষয়ের পরীক্ষা হয়নি। এসব বিষয়ে জেএসসি ও সমমানের পরীক্ষার নম্বরের ভিত্তিতে ‘ম্যাপিং’ করে নম্বর দেওয়া হবে।