এসএসসির ফরম পূরণ: অতিরিক্ত ফি আদায়ে কমিটি বাতিল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০২ পিএম, ১৬ এপ্রিল ২০২১ শুক্রবার
এসএসসির ফরম পূরণ: অতিরিক্ত ফি আদায়ে কমিটি বাতিল
এসএসসির ফরম পূরণে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা হয়ে থাকলে তা ফেরতের নির্দেশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। পাশাপাশি ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায় করে থাকলে অভিযোগ প্রমাণের ভিত্তিতে হাইকোর্টের রুল অনুসারে স্কুলের পরিচালনা কমিটি বাতিল করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে বোর্ড।
কিছু স্কুলের বিরুদ্ধে ওঠা অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানপ্রধানদের এমন হুঁশিয়ারি দিলো ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে সব স্কুলের প্রধান শিক্ষকদের পাঠানো এক চিঠিতে এসব কথা বলা হয়েছে। গত ১২ এপ্রিল ঢাকা শিক্ষা বোর্ড থেকে নির্দেশনা দিয়ে সব প্রতিষ্ঠানপ্রধানের কাছে এ চিঠি পাঠানো হয়েছে।
বোর্ডের চিঠিতে বলা হয়েছে, এসএসসি পরীক্ষার ফরম পূরণের বোর্ড নির্ধারিত ফির অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছে। কোনো প্রতিষ্ঠান ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায় করলে তা শিক্ষার্থীদের ফেরত প্রদানের নির্দেশ দেওয়া হলো। ফরম পূরণে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ তদন্তে প্রমাণিত হলে মহামান্য হাইকোর্টের সুয়োমোটো রুল ২৫/২০১৪ মোতাবেক বিদ্যালয়ের পরিচালনা কমিটি বাতিলসহ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে এসএসসির ফরম পূরণ ১ এপ্রিল থেকে শুরু হলেও লকডাউনের কারণে তা আপাতত স্থগিত আছে। লকডাউনের পর সভা করে ফের জরিমানা ছাড়াই এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সুযোগ দেওয়া হবে।
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত