এসএসসির ফরম পূরণ শুরু ১৮ ডিসেম্বর
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪০ এএম, ১২ ডিসেম্বর ২০২২ সোমবার
ফাইল ছবি
আগামী বছরের (২০২৩) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণ ১৮ ডিসেম্বর থেকে শুরু হবে। অনলাইনে ফরম পূরণের ফি জমা দেওয়া যাবে ৫ জানুয়ারি পর্যন্ত। বিলম্ব ফিসহ অনলাইনে ফরম পূরণ ৭ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত চলবে। এ ক্ষেত্রে ফরম পূরণের ফি ১০ জানুয়ারি পর্যন্ত জমা দেওয়া যাবে।
রোববার (১১ ডিসেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রেজিস্ট্রেশন ফি : এবার বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের ফরম পূরণ করতে ফি দিতে হবে ২ হাজার ১৪০ টাকা। ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের শিক্ষার্থীরা ২ হাজার ২০ টাকা ফি দিয়ে ফরম পূরণ করতে পারবে। পরীক্ষার্থীদের ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বেতন ও সেশন চার্জ পরিশোধ করতে হবে। তবে কোনো শিক্ষার্থী থেকে নবম ও দশম শ্রেণির ২৪ মাসের বেশি বেতন নেওয়া যাবে না।
জিপিএ উন্নয়ন : ২০২২ সালের এসএসসি পরীক্ষায় সব বিষয়ে অংশগ্রহণ করে জিপিএ-৫ এর কম পেয়েছে এমন পরীক্ষার্থীরা রেজিস্ট্রেশনের মেয়াদ থাকলে ২০২৩ সালের পরীক্ষায় জিপিএ উন্নয়নের জন্য অংশগ্রহণ করতে পারবে। তাদেরকে সব বিষয়ে পরীক্ষায় অংশ নিতে হবে। এ পরীক্ষায় জিপিএ উন্নয়ন হলে তা গ্রহণ করা হবে। যদি ফলাফল না বাড়ে তবে আগের ফলই বহাল থাকবে।
বহিষ্কৃত পরীক্ষার্থীদের যা করতে হবে : যদি বহিষ্কৃত পরীক্ষার্থীদের শাস্তির মেয়াদ শেষ হয় এবং রেজিস্ট্রেশনের মেয়াদ থাকে তবে ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নিতে পারবে। তাদেরকে সব বিষয়ে পরীক্ষা দিতে হবে।
অন্যান্য তথ্য : ২০২৩ সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত সিলেবাসে প্রণীত প্রশ্নে পরীক্ষার্থীরা (নিয়মিত ও অনিয়মিত) পরীক্ষায় অংশ নেবে।
বিজ্ঞপ্তিতে সকল শিক্ষাবর্ষের শিক্ষার্থীর স্বাস্থ্য বিজ্ঞান, শারীরিক শিক্ষা ও খেলাধুলা এবং ক্যারিয়ার এডুকেশন বিষয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের প্রাপ্ত নম্বর শিক্ষাপ্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কেন্দ্রে সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক পরীক্ষার নম্বরের সঙ্গে ধারাবাহিক মূল্যায়নের প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটের অনলাইনে পাঠাবে।
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- কোন দেশে কবে ঈদ
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল




